স্কুলে ব্যালকনি থেকে ঝাঁপ অষ্টম শ্রেণির ছাত্রের, চাঞ্চল্য দমদমে

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুলে ক্লাস চলাকালীন আচমকাই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। চারতলার ব্যালকনি থেকে নিচে পড়ে গুরুতর জখম হল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়িয়েছে দমদমের স্টিফেন স্কুলে। আহত ছাত্রের নাম তানিশ দাস। আশঙ্কাজনক অবস্থায় তাকে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কীভাবে ঘটল এই ঘটনা? পড়ুয়া নিজেই ঝাঁপ দিয়েছিল, নাকি কোনওভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালেও নির্ধারিত সময়ে স্কুলে এসেছিল তানিশ। প্রথম কয়েকটি ক্লাসও স্বাভাবিকভাবেই করে সে। কিন্তু সকাল ১১ টা থেকে ১২ টার মধ্যে চতুর্থ পিরিয়ড শেষ হওয়ার পরই ঘটে বিপত্তি। অভিযোগ, চারতলার ব্যালকনিতে থাকা প্রায় চার ফুট উঁচু পাঁচিল টপকে নীচে পড়ে যায় ওই পড়ুয়া। ঘটনাটি নজরে আসতেই স্কুলের ভিতরে চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যায়। ছুটে আসেন শিক্ষক ও স্কুল কর্তৃপক্ষ। গুরুতর জখম অবস্থায় তানিশকে উদ্ধার করে দ্রুত নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।

আরও পড়ুন: ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

তবে ক্লাস চলাকালীন কী এমন ঘটেছিল, যার জেরে এই বিপত্তি! তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তানিশ নিজে ব্যালকনি থেকে ঝাঁপ দিয়েছিল, নাকি অসাবধানতাবশত নীচে পড়ে যায়, তা এখনও স্পষ্ট নয়। স্কুলের ভিতরে কোনও কারণে মানসিক চাপ বা বকাবকির ঘটনা ঘটেছিল কি না, সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছয় দমদম থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কীভাবে এই ঘটনা ঘটল, পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের নজরদারিতে কোনও গাফিলতি ছিল কি না, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

কার্তিক পুজো উপলক্ষে সেজে উঠেছে কাটোয়া, নজর কাড়বে কার্তিক লড়াই

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ

পারিশ্রমিক কমিয়ে লখনউ ছেড়ে কোথায় গেলেন শামি? জানুন…

তোলাবাজি রুখতে কোর কমিটি তৈরি করল বিজেপি, দায়িত্বে লকেট-সৌমিত্ররা

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

মাদক মামলায় স্বস্তি পেলেন পরীমণি, পিছিয়ে গেল শুনানি

ফের রক্তাক্ত পাকিস্তান, এক মেজরসহ ৬ পাক সেনাকে খতম করার দাবি বিএলএ-এর

গুড়াপে ধর্ষণ-খুন কাণ্ডে ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাইকোর্ট

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের