ফেলনা জিনিস দিয়ে দুর্গাপ্রতিমা বানিয়ে তাক লাগাল স্কুল পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কোন জিনিসই ফেলনা নয়। ফের এই কথাটা আবারও প্রমাণিত হল। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে দুর্গা বানিয়ে তাক লাগাল  নদিয়ার ১৩ বছরের কিশোর সংলাপ নাথ।  সে কাগজ,আঠা ও কাপড়-সহ থার্মোকলের পাতা দিয়ে অভিনব পন্থায় তৈরি করে ফেললেন দুর্গাপ্রতিমা। এটি তৈরি করতে  সময় লেগেছে প্রায় এক মাস।

ওই কিশোর  নদিয়া জেলার কৃষ্ণনগর সদর শহরের বাসিন্দা। বর্তমানে ওই কিশোর কৃষ্ণনগরের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এরআগেও বাড়িতে পরিবেশ বান্ধব জিনিসগুলি দিয়েই নানাবিধ জিনিস বানিয়ে তুলেছে এই বালক। আর এবার কাগজ,আঠা ও কাপড়-সহ থার্মোকলের পাতা দিয়ে বানিয়ে ফেলল  দুর্গা প্রতিমা। ইতিমধ্যেই কিশোরের হাতে তৈরি দুর্গা প্রতিমা দেখে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ। তবে এই দুর্গাপ্রতিমা কোন মণ্ডপে পুজিত হবে না। কিশোরের বাড়িতেই থাকবে এই দুর্গা প্রতিমা।

এই দুর্গাপ্রতিমা প্রসঙ্গে তাঁর অঙ্কন শিক্ষক রাহুল কুন্ডু জানিয়েছেন, ‘খুবই প্রতিভাবান একজন শিল্পী মানুষ। সারা বছরই নানা রকম কাজ করে । আমি চাই ওর প্রতিভা আরও উন্নতি করুক। ওর হাত ধরেই নানা সৃষ্টি ফুটে উঠুক, তাতেই যেন  পরিবেশ চিন্তাধারার ভাবনা আরওদৃঢ়তা পায়।‘

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২