কল্যাণীতে অভিযানে গিয়ে অসুস্থ ইডি আধিকারিক, ভর্তি JNM হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি,কল্যাণী : বালি পাচারের তদন্তে সোমবার সকাল থেকে রাজ্য জুড়ে অ্যাকশন মুডে রয়েছে ইডি। রাজ্যের ২২টি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছেন তারা। নদিয়া কল্যাণীতে এক মাইন সংস্থার আধিকারিকের বাড়িতে হানা দিয়েছিল ইডি। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক ইডি আধিকারিক। তাঁকে ভর্তি করা হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল বা জেএনএম-এ।

কল্যাণীতে ধীমান চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকরা। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ৪ ইডি আধিকারিকরা পৌঁছেছিলেন। সেখানে যাওয়ার পরেই আচমকা একজন অসুস্থবোধ করতে থাকেন দ্রুত তাঁকে জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ওই হাসপাতালেই ভর্তি রয়েছেন তিনি।

বালি পাচারের কালো টাকা সাদা করার জন্য বিমাতে বিনিয়োগ করা হয়েছে বলে অভিযোগ।  সেই বিষয়ে কয়েকটি FIR-কে সঙ্গে নিয়ে এই তল্লাশি অভিযানে নেমে সখের বাজারের একটি সংস্থায় তল্লাশি চালিয়েছে ইডি। কেন্দ্রীয়বাহিনীকে সঙ্গে নিয়ে ওই সংস্থায় পৌঁছে গিয়েছেন আধিকারিকরা। কোথায় কোথায় বালি পাচারের টাকা পৌঁছেছে তা খুঁজে দেখতে তল্লাশি চলছে। ইডির আতস কাঁচের নিচে মাইনিং সংস্থা। বালি খাদান ব্যবসায়ী শেখ জাহিরুল আলির বাড়িতেও চলছে তল্লাশি। এখনও পর্যন্ত ১২ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। জহিরুলের বাড়ি, গাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

বালি পাচারের টাকায় ভুয়ো সংস্থা তৈরি করে টাকা লেনদেনের অভিযোগ উঠেছে। ঝাড়গ্রামের গোপিবল্লভপুরেও চলছে ইডির তল্লাশি। সুবর্ণরেখার ৪ ও ৫টি বালি খাদানেও চলছে তল্লাশি। কল্যাণীর এ ব্লকে বেসরকারি সংস্থার কর্মী ধীমান চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ধীমান চক্রবর্তীর সল্টলেক সেক্টর ফাইভের সংস্থার অফিসে হানা। খাদান থেকে বালি পাচারের চক্র কলকাতা পর্যন্ত বিস্তৃত কিনা প্রশ্ন উঠছে। তিন আধিকারিক বাড়িতে ঢুকেছেন বাইরে পাহারায় রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা