শাশুড়ি জড়িত পরকীয়ায়,ঘটনা জানতে পারায় ২ লক্ষ টাকা পণের দাবি করে অন্ত:সত্ত্বা গৃহবধূকে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি,এগরা: শাশুড়ি জড়িত পরকীয়ায়,ঘটনা জানতে পারায় ও ২ লক্ষ টাকা পণের দাবিতে ৮ মাসের অন্ত: সত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুন।খুন করে পলাতক মৃতার স্বামী,শাশুড়ি সহ অভিযুক্তরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য।শাশুড়ির পরকিয়ায় বাধা দেওয়ায় ও পণের দাবিতে অন্ত: সত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল এগরাতে।এগরা থানার(Egra P.S.) এরেন্দাবাদ এলাকার এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়।যদিও ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগের পূর্বেই বাড়ি ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত স্বামী,শাশুড়ি সহ অভিযুক্তরা। শশুর প্রতিবন্ধী হওয়ায় তাকে বাড়িতে রেখেই পালান অভিযুক্তরা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূ যমুনা জানা পাল। বাবা শিবু জানা।

পাশের পশ্চিম মেদিনীপুরের দাঁতনের (Datan)মেনকাপুর এলাকার বাসিন্দা। গ্রামের স্কুলে উচ্চ মাধ্যমিক পাসের পর প্রায় বছর দেড়ের আগে দেখাশোনা করে বিয়ে হয় এরেন্দাবাদ এলাকার যুবক সৌগত পালের সঙ্গে। সৌগতের পানের ব্যবসা রয়েছে। এমন অবস্থায় নববধূ যমুনা বর্তমানে ৮ মাসের অন্তঃসত্তা হয়ে পড়ে। আর তার মধ্যেই শাশুড়ি দূর্গা পালের অবৈধ সম্পর্কের অভিযোগ ওঠে।আরো অভিযোগ ওঠে সৌগতর বাড়ি থেকে ২ লক্ষ টাকা পনের জন্যেও চাপ দেওয়া হতে থাকে ওই বধূর পরিবারকে। বিষয়টি জানতে পেরেই প্রতিবাদী হয়ে ওঠেন নববধূ যমুনা(Jamuna)। আর তার জেরেই তাকে নৃশংস ভাবে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ওই বধুর বাপের বাড়ির লোকজনেরা।

তাম্রলিপ্ত মেডিকেল কলেজের মর্গে মৃতদেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় পুলিশ। কান্নায় ভেঙে পড়ে বাবা শিবু জানা অভিযোগ করে বলেন, মেয়ের শ্বশুর গৌরাঙ্গ পাল প্রতিবন্ধী ছিলেন। আর তার মধ্যেই বিয়ের কিছুদিন পর থেকেই পনের দাবিতে মেয়ের ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হচ্ছিল। এমন অবস্থায় শাশুড়ির(Mother -In- Law) পরকীয়া প্রেমের বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করেছিল মেয়ে। আর তার জন্য যে এভাবে আমার মেয়েকে নৃশংসভাবে ওরা খুন করে ফেলবে তা কখনোই ভাবতে পারিনি। আমরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট