জলপাইগুড়িতে এল কাল বৈশাখী, ইসলামপুরে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ভর দুপুরেই আঁধার নামল জলপাইগুড়ি শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভর দুপুরেই আঁধার নামল জলপাইগুড়ি শহরে। গত কয়েকদিন ধরেই সেখানে বৃষ্টি চলছিল। এরই মধ্যে রবিবার দুপুরে আচমকাই আকাশ কালো মেঘে ঢেকে যায়। অন্ধকার এতটাই ছিল যে ভর দুপুরেই গাড়িগুলিকে হেড জ্বালিয়ে চলতে দেখা যায়। সেইসঙ্গে শুরু হয় বজ্র-বিদ্যুৎ-সহ প্রচন্ড ঝড় ও বৃষ্টি। ঝড়ের জেরে জলপাইগুড়ি সদর ব্লকের বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়েছে।

পাশাপাশি, উপড়ে পড়েছে লাইটের পোল। উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির চাল। আর গাছও ভেঙে পড়েছে বাড়িতে। বৃষ্টির জন্য রাস্তায় জল জমে দিয়েছে। বিচ্ছিন্ন হয়েছে বিদ্যুৎ পরিষেবাও। পরিস্থিতি স্বাভাবিক করতে রাস্তায় নেমেছে বিদ্যুৎ দফতরের কর্মীরা। গাছ কেটে বিদ্যুতের তার জোড়া দেওয়ার কাজ শুরু করেছেন তারা।

দিলীপ হালদার নামে এক পথচারী জানান যে, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আচমকাই আকাশ কালো হয়ে যায়। শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। ভর দুপুরে রাতের মতো এমন অন্ধকার আগে তিনি কখনও দেখেননি।

অন্যদিকে, বিধ্বংসী শিলাবৃষ্টিতে বিপত্তি শুরু হয়েছে ইসলামপুরেও। রবিবার দুপুরে আচমকা আকাশ ভেঙে শিল পড়ায় ভেঙে যায় প্রচুর ঘর-বাড়ি, গাছপালা। জমিতে থাকা ভুট্টা-গম ও অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন বেশ কয়েকজন। উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমার শুকানিভিটা, দাড়িভিট, গুঞ্জরিয়া-সহ একাধিক গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির ফসল। তাই অসহায় মানুষ সাহায্যের প্রার্থনা করছেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6