রামপুরহাটে SIR শুনানিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট : SIR আতঙ্কে আরও একজনের মৃত্যু। SIR শুনানিতে গিয়ে বীরভূমের রামপুরহাটে এক ভোটারের মৃত্যু হল। মৃতের নাম কাঞ্চন কুমার মন্ডল।

উল্লেখ্য রাজ্যজুড়ে এসআইআর কাজের পর এখন চলছে শুনানি পর্ব। এই শুনানিতেই ডেকে পাঠানো হয়েছে নো ম্যাপিং ভোটারদের। ২০০২ ভোটার তালিকার সঙ্গে যাদের কোন যোগ নেই তাদের ডেকে পাঠানো হয়েছে। রামপুরহাট পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাঞ্চন কুমার মন্ডল। শুনানির জন্য নোটিস পেয়েছিলেন সস্ত্রীক। সেই নোটিসপে শনিবার রামপুরহাট ১ ব্লক অফিসে গিয়েছিলেন কাঞ্চনবাবু। শুনোনির লাইনে দাঁড়িয়েই অসুস্থ হয়ে পড়েন। এম্বুলেন্স এর খোঁজ শুরু হয়। এই পরিস্থিতি দেখে নিজেই এগিয়ে আসেন বিডিও। তার গাড়িতে করে কাঞ্চন বাবুকে নিয়ে যাওয়া হয় রামপুরহাট গর্ভমেন্ট মেডিকেল কলেজে। হাসপাতালে নিয়ে যাবার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকিয়ে মৃত বলে ঘোষণা করে। হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। পরিবারের অভিযোগ এসআইআর নিয়ে অতিরিক্ত চিন্তা করেই অসুস্থ হয়ে পড়েছিলেন। এই মৃত্যুর জন্য কমিশনকে দায়ী করেছে পরিবার।

উল্লেখ্য, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বারাসতে এস আই আর শুনানি লাইনে দাঁড়িয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রমজান আলী (RamZan Ali) নামে এক ভোটারের। বারাসত দু নম্বর ব্লকের বিডিও অফিসে তাঁকে ডেকে পাঠানো হয়েছিল।লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই অসুস্থ বোধ করেন। এখানেই লুটিয়ে পড়েন তিনি। লাইনে দাঁড়িয়ে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। তারপরেই তাঁর মৃত্যু হয়। স্থানীয় মানুষ তৎক্ষণাৎ তাঁকে পার্শ্ববর্তী সানবেরিয়া গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। এসআইআর নিয়ে এই ভাব মৃত্যুকে নিয়ে কমিশনকে বার বার নিশানা করছে তৃণমূল।

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস