মাইক্রো রোল অবজারভার নিয়োগ করল নির্বাচন কমিশন, কেন এমন পদক্ষেপ?‌

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলায় এখন এসআইআর চলছে। আর খসড়া তালিকা প্রকাশিত হতেই ভুরি ভুরি ভুল সামনে আসতে শুরু করেছে। সাধারণ মানুষ নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছে এই কাণ্ডে। এই আবহে এবার ভোটার তালিকা আরও নির্ভুল এবং ত্রুটিমুক্ত করতে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বাংলায় এসআইআর প্রক্রিয়ার দ্বিতীয় পর্বে ইলেক্টোরাল রোল মাইক্রো অবজারভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিল নির্বাচন কমিশন। আজ, শুক্রবার এই মর্মে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবিধানের ৩২৪(৬) অনুচ্ছেদ এবং ম্যানুয়াল অন ইলেক্টোরাল রোলসের (মার্চ ২০২৩) বিধি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাইক্রো অবজারভার নিয়োগের ক্ষমতা সরাসরি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে দেওয়া হয়েছে। বৃহস্পতিবারই সিইও দফতরের নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করার ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার আবার এই সিদ্বান্ত নেওয়া হয়েছে। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষের নাম বাদ থেকে শুরু করে জীবিত ভোটারকে মৃত উঠে এসেছে খসড়া তালিকায়। তারপর থেকে ক্ষোভ এবং আতঙ্ক বেড়ে গিয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় সরকারের গ্রুপ ‘বি’ বা ঊর্ধ্বতন কর্মীদের থেকে এই মাইক্রো রোল অবজারভার নিয়োগ করতে হবে বলে সিইওকে চিঠি দিয়ে জানানো হয়েছে। কদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার এই শুনানি পর্বের জন্য মাইক্রো রোল অবজারভার নিয়োগের দাবি জানিয়েছিলেন। এবার সেই দাবিতেই সিলমোহর দেওয়া হল বলে মনে করা হচ্ছে। তিনি এও দাবি করেছিলেন যে, এই মাইক্রো রোল অবজারভার যেন কেন্দ্রীয় সরকারের কর্মীদের থেকে নেওয়া হয়। আর এখন দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীর দুটি দাবিই মেনে নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।

মাইক্রো রোল অবজারভারের দায়িত্ব কী?‌ একাধিক কাজ রয়েছে এই মাইক্রো রোল অবজারভারদের। যেমন— ভোটার তালিকা তৈরির প্রতিটি ধাপে নজরদারি, বিএলওদের ডিজিটাইজ করা এনুমারেশন ফর্ম যাচাই, জন্ম এবং মৃত্যুর নথির সঙ্গে ভোটার তালিকার তুলনা, দাবি এবং আপত্তির ক্ষেত্রে জমা পড়া নথি পরীক্ষা, শুনানি প্রক্রিয়া পর্যবেক্ষণ, ত্রুটি বা অসঙ্গতি চিহ্নিত করা, পরিসংখ্যান বিশ্লেষণে নির্বাচনী অবজারভারদের সহায়তা। এই মাইক্রো রোল অবজারভারদের ৩০ হাজার টাকা এককালীন পারিশ্রমিক দেওয়া হবে বলে সূত্রের খবর।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির