বৃহস্পতিবার থেকে শুরু শুনানির নোটিশ পাঠানো, কোন-কোন নথি হাতের কাছে রাখতে হবে জেনে নিন

Share:

নিজস্ব প্রতিনিধি: খসড়া তালিকা প্রকাশিত করার পর এবার হিয়ারিংয়ের তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে ১৮ ডিসেম্বর সকাল থেকে প্রত্যেক ERO শুনানি চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। তবে খসড়া তালিকায় নাম আছে বলে, যে  হিয়ারিংয়ের ডাক পড়বে না এমনটা নয়। সে ক্ষেত্রে হয়তো সংখ্যায় অনেকটা কম থাকবে। ৩২ লক্ষ আন ম্যাপড ভোটারের কাছে এই শুনানির নোটিশ প্রাথমিকভাবে পৌঁছবে। ২০০২ সালে এস আই আর এর সঙ্গে যাদের ম্যাপিং হয়নি অথচ ২০২৬ এর খসড়ায় নাম আছে তাদের ডাকা হবে শুনানিতে।। দুটো নোটিশের কপি পাঠানো হবে যাকে নোটিশ দেওয়া হবে তার হাতে দেওয়া হবে অন্যটায় ভোটার কে দিয়ে স্বাক্ষর করিয়ে বিএলও নিজের কাছে রাখবেন। নোটিশ পাওয়ার পর হাজিরা জন্য কিছুটা সময় পাবেন ভোটাররা। সরকারি অফিসে এই শুনানি হবে। জেলাশাসক, মহাকুমা শাসক ও বিডিও অফিসে এই শুনানি করা হবে। ইতিমধ্যে লজিক্যাল discrepancy ‘ র যে তালিকা আছে তার স্ক্রিনিং শুরু হয়েছে।

ভোটারদের ইয়ার রিং এর নোটিশ পাওয়ার পর ১১টি নথি হাতের কাছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট নীতি গুলি হল রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী বা অবসরপ্রাপ্তকর্মী হলে তার পরিচয় পত্র, ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগের কোন নিজের নামে পরিচয় পত্র সার্টিফিকেট ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। ব্যাংক পোস্ট অফিসেও এলআইসি’র নথি গ্রহণযোগ্য হবে। জন্মের শংসাপত্র, ভারতের পাসপোর্ট, স্বীকৃত ভোট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র, মাধ্যমিকের সার্টিফিকেটের গ্রহণযোগ্য, যেখানে আপনার জন্মের সাল তারিখ উল্লেখ থাকবে।

রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট, বনাঞ্চলে যারা থাকেন তাদের ক্ষেত্রে বন অধিকার শংসাপত্র, ওবিসি এসসি এসটি বা অন্য কোনও সম্প্রদায়ের হলে কাস্ট সার্টিফিকেট, রাজ্য সরকারের স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি, বাড়ির নথি অথবা দলিল কিংবা পরচা। একই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া ভোটার তালিকায় কারণ নাম না থাকলে নতুন করে নাম তোলার জন্য ছয় নম্বর ফর্ম পূরণ করে জমা করতে হবে বিয়ের কাছে জমা দিতে হবে সেই ফর্ম। অনলাইনেও জমা দেওয়া যাবে। ECINET অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। তবে আপাতত বৃহস্পতিবার থেকে যে হিয়ারিংয়ের জন্য যে নোটিশ পাঠানোর কাজ শুরু হচ্ছে, সেই কাজেই এখন সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কমিশন।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২