ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যান্ডেল স্টেশনে ওভারহেড তার ছিড়ে যাওয়ার ফলে বৃহস্পতিবার রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। যুদ্ধকালীন ত‍ৎপরতায় মেরামতির কাজ শেষ হলেও প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ওই শাখায় ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়নি। হাওড়া থেকে অধিকাংশ ট্রেনই দেরিতে ছাড়ছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাড়িমুখো অফিস যাত্রীরা।

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, এদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে একটি লোকাল ট্রেন ব্যান্ডেল স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় আচমকাই ওভারহেডের তার ছিঁড়ে পড়ে। ফলে বিদ্যু‍ৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। তড়িঘড়িই ওই তার ফের জোড়ার কাজ শুরু হয়। কিন্তু ওই দুর্ঘটনার প্রভাব পড়ে ট্রেন চলাচলের ক্ষেত্রে। ব্যান্ডেলমুখী ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। যার ফলে হাওড়া থেকে বর্ধমান শাখার ট্রেনগুলি আধ ঘন্টা থেকে এক ঘন্টা দেরি করে ছেড়েছে। নিত্যযাত্রীদের অভিযোগে বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকলেও কী  কারণে পরিষেবা ব্যাহত হয়েছে, সে সম্পর্কে স্পষ্ট করে কোনও ঘোষণা করা হয়নি। ভিড়ের কারণে হাওড়া-সহ বিভিন্ন স্টেশন থেকে ব্যান্ডেল কিংবা বর্ধমান লোকালে উঠতে পারেননি বহু যাত্রী।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে ৮টা ১০ পর্যন্ত ট্রেন চলাচল বিঘ্নিত হয়। তবে দ্রুত মেরামতির পরে ফের পরিষেবা শুরু হয়েছে। খুব শিগগিরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২