জমি নিয়ে বিবাদের জেরে মহিলাকে প্রাণনাশের হুমকি, আদালতে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি, ইংলিশবাজার: আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। আমি প্রাণ ভিক্ষা করছি। ইংলিশ বাজার এলাকার এক মহিলার আবেদন মালদা আদালতে(Malda Court)।জমি নিয়ে বিবাদের জেরে এক মহিলা এবং তার পরিবারের সদস্যদের মারধর করার অভিযোগ । পুলিশকে অভিযোগ জানিয়েও কোন লাভ না হওয়ায় মালদা জেলা আদালতের দ্বারস্থ আক্রান্ত মহিলা। ওই মহিলা বাড়িতেই থাকতে পাচ্ছেন না। মামলা না তুললে তাকে যে কোন মুহূর্তে খুন করা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।মালদার ইংলিশবাজার থানার(Englishbazar P.S.) চন্ডিপুর এলাকার ঘটনা। বাধ্য হয়ে ওই মহিলা আইনজীবীর সাহায্য নিয়ে আদালতে প্রাণভিক্ষা করেছেন। জানা গেছে, আক্রান্ত মহিলার নাম মামুনি খাতুন। অভিযোগ উঠেছে প্রতিবেশী হালিমা বিবি, নাসিমা বিবি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। জানা গেছে, মামনি খাতুনদের ১৩ শতক জায়গা রয়েছে। সেই জায়গার দখল নিয়ে গন্ডগোল। প্রতিবাদ করলে বেশ কয়েকটি আমের গাছ কেটে ফেলে অভিযুক্তরা।

সেই সঙ্গে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। অভিযুক্তরা মহিলাকে ধরে মারধর করে সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অভিযোগ এই ঘটনার পর পুলিশকে অভিযোগ জানানোর পরও কোন ব্যবস্থা গ্রহণ না করায় মঙ্গলবার ওই মহিলা মালদা জেলা আদালতের দ্বারস্থ হন। এই হামলার ঘটনার পর অভিযোগ জানানো হয়েছে স্থানীয় ইংলিশবাজার থানা এবং জেলার পুলিশ সুপারকে। শুধু তাই নয় আদালতের একটি নির্দিষ্ট রয়েছে। কিন্তু তারপরেও প্রশাসন পুরোপুরি চুপ করে রয়েছে। দখলদাররা যেহেতু রাস্তার ধারে এই জমি ।সেই জমির দাম বর্তমানে যথেষ্ট বেশি। তাই সেই জায়গা দখল করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। বাড়িতে ঢুকে সবকিছু ভাঙচুর করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে হামলা চালানো হচ্ছে।

কিন্তু নির্বাক প্রশাসন। তাই আতঙ্কিত এই মহিলা ফের আদালতের শরণাপন্ন হয়েছেন। তার আর্জি প্রশাসনকে দিয়ে বাড়িতে বসবাস করার জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হোক। তার ওপর হামলার ঘটনা বন্ধ করা হোক। যারা এই হামলার ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। আদালত প্রশাসনকে উপযুক্ত নির্দেশ দিক। যাতে ওই মহিলা সুস্থভাবে,নির্বিঘ্নে বসবাস করতে পারেন।

সাধারণ কাশি থেকেই হতে পারে নিউমোনিয়া! জেনে নিন প্রাথমিক লক্ষণ

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির