রাজ্যের ৬২ আমলাকে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে ডেকে নেওয়া হল

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপর থেকেই তিনি অ্যাকশান মুডে। শনিবার রাতে রাজ্যের বিগত মুখ্যমন্ত্রীর(Ex CM) দফতরে থাকা ১৬ জন অফিসারকে বদলি করা হল। এনারা সকলেই wbcs officer। কেউ বিগত মুখ্যমন্ত্রীর দফতরে বিশেষ সচিব পদে ছিলেন। কেউ আবার যুগ্ম সচিব(Joint Secretary) ছিলেন। কেউ আবার ডেপুটি সচিব অথবা সিনিয়র ডেপুটি সচিব পদে নিযুক্ত ছিলেন।

এর পাশাপাশি বিগত মমতা সরকারের বিভিন্ন দফতরের দায়িত্বে থাকা ব্যক্তিগত সচিব, ওএসডি (OSD)সহ বিভিন্ন দায়িত্বে যারা ছিলেন এই রকম ১৫ জন আধিকারিকদের বদলি করা হয়েছে। যে সচিবদের বদলি করা হয়েছে তাদের মধ্যে কেউ মমতা সরকারের আমলে দায়িত্বে ছিলেন মৎস্য দফতরের কিংবা কেউ শিল্প দফতরের, কেউ মাস এডুকেশন, কুটির শিল্প ও বস্ত্র বিভাগ অথবা সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষা দফতরের পার্সোনাল সেক্রেটারি অথবা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শদাতা ছিলেন।একইসঙ্গে শনিবার বদলির নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে প্রতাপ নায়েককে। ইনি রন্ধন কর্মী হিসেবে পরিচিত হলেও সরকারি দপ্তরের গ্রুপ ডি কর্মী হয়ে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হয়েছিলেন। তাকে পাহাড়ের বিজন বাড়ি বিডিও অফিসে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নবান্নের একতলায় গ্রিভেন্স সেলের পাশের ঘরে বসে আইএএসদের(IAS) নির্দেশ ও ডব্লিউবিসিএসদের (WBCS)পরিচালনা করতেন। বহু বেআইনি কাজের ফরমান দিতেন তিনি।

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা হলেন বর্ষিয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজ্য বিধানসভায় ডেপুটি লিডার হলেন ২ মহিলা বিজয়ী বিধায়ক অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় তৃণমূলের চিফ হুইপের দায়িত্ব পালন করবেন ফিরহাদ হাকিম।রাজ্যে ক্ষমতার পরিবর্তন হওয়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতার দায়িত্ব দেওয়া হল শোভনদেব চট্টোপাধ্যায়কে। একইসঙ্গে দুই ডেপুটি লিডারের নামও ঘোষণা করেছে ঘাসফুল শিবির। বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতকের দায়িত্ব দেওয়া হয়েছে ফিরহাদ হাকিমকে।

তৃণমূলের বিধায়ক শোভনদের চট্টোপাধ্যায় একজন বর্ষিয়ান নেতা। গত ২o২১ সালে ভবানীপুর কেন্দ্র থেকে প্রথম তাঁকে টিকিট দিয়েছিল তৃণমূল কংগ্রেস। তিনি বিজয়ী হয়েছিলেন ভবানীপুর বিধানসভা কেন্দ্র পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েছিলেন তিনি। এরপর উপনির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার খড়দহ থেকে জিতেছিলেন তিনি। মমতার মন্ত্রিসভায় কৃষি, বিদ্যুৎ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি ।২০২৬ এর বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে লড়ে জিতেছেন তিনি। 

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?