রক্তদানের বিনিময়ে আইপিএল টিকিট, ক্রীড়া সংস্থার অভিনব উদ্যোগ

সংস্থার কোনও কর্মকর্তা এই বছর আগে থেকে টিকিট পাবেন না।

Share:

নিজস্ব প্রতিনিধি: রক্তদান মহৎ দান। আর সেই রক্তদানে উৎসাহিত করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা। প্রসঙ্গত, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের অন্তর্গত এই সংস্থা। প্রতি বছরই এই সংস্থা রক্তদান সহ বিভিন্ন সমাজ সচেতনতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে। এবারও তেমনই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, আইপিএল (IPL) প্রেমীদের উচ্ছ্বাস এতটাই যে তাঁরা ব্ল্যাক টিকিট কেনেন। টিকিট ব্ল্যাক আটকাতে উদ্যোগী সিএবি। সংস্থার পক্ষ থেকে বলা হয়, মানুষ সমাজসেবা করে খেলা দেখুক- উদ্যোগ নেওয়া হয়েছে এমনটাই।

পুর্ব বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শিবশঙ্কর ঘোষ বলেন, ২০১৩ সাল থেকে প্রতি বছর ৩ ফেব্রুয়ারি সিএবি’র নির্দেশে বর্ধমান জেলা ক্রীড়া সংস্থা রক্তদান উৎসবের আয়জন করে। সেই শিবিরের আয়োজন করা হয় প্রখ্যাত ক্রিকেটার ফ্র্যাক অরেলের স্মৃতির উদ্দেশ্যে।

সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, যে টিকিট দেওয়া হবে তার দাম দেড় হাজার টাকা। সংস্থার কোনও কর্মকর্তা এই বছর আগে থেকে টিকিট পাবেন না। গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে যারা রক্তদান করবেন তাঁদেরকেই দেওয়া হবে টিকিট। ক্রীড়া সংস্থার এই উদ্যোগে আপ্লুত সমাজসেবী থেকে ক্রীড়াপ্রেমীরা।

আত্মসমর্পণের জন্য পটনা আদালতে ‘খান স্যার’

‘মেট্রোর জন্য ৬০টি নিউ জেনারেশন ট্রেন আনা হচ্ছে,’ শহরে এসে ঘোষণা রেলমন্ত্রীর

লালু-রাবড়ির পর সরকারি নিরাপত্তা ফিরিয়ে দিলেন তেজস্বী

হস্টেলের শৌচালয়ে উদ্ধার স্কুল ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের, চাঞ্চল্য কৃষ্ণনগরে

ভারতের মাটিতে খেলবে না পাকিস্তান, খেলোয়াড়দের নিরাপত্তার স্বার্থে বড় টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার

অটোভাড়া দিতে গিয়ে পাঠালেন ১৫ হাজার! তারপর যা করলেন চালক…

পরকীয়া সম্পর্কে বাধা হয়ে দাঁড়ানোয় ২ বছরের শিশুকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার মা

রিল বানাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মহানন্দা নদীতে তলিয়ে মৃত ১

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

পাঞ্জাবে ট্রাক-পিকআপ ভ্যানের মুখোমুখি ভয়ংকর সংঘর্ষ, মৃত ৯, আহত একাধিক

ভাঙড়ে বোমা বিস্ফোরণ কাণ্ড: শওকতই মূল ষড়যন্ত্রকারী, বিবৃতি দিয়ে জানাল এনআইএ

মর্মান্তিক, স্ত্রী-পুত্রের সমাধিস্থল আগলে রাখতে-রাখতেই মৃত্যুর দেশে পাড়ি