‘বাংলার ভাবমূর্তি নষ্টে ভুয়ো ভিডিও বানানো হচ্ছে ‘, ক্ষোভ উগরে দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি : পশ্চিমবঙ্গই বাণিজ্যের প্রবেশদ্বার। শ্রমিকরা পশ্চিমবঙ্গের সম্পদ। কিন্তু বাংলাকেই অসম্মান করা হচ্ছে ধনধান্য অডিটোরিয়াম থেকে ক্ষোভ উগরে দিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তিনি বলেছেন, বাংলা এশিয়ার অন্যতম বড় লজিস্টিক হাব। কে বলে পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনা নেই? কিছু মানুষ শুধুই পশ্চিমবঙ্গের বদনাম করে। বিনিয়োগে বাংলা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে।

রাজ্যের বাণিজ্য সম্মেলনের মঞ্চে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিল্পমঞ্চ থেকে বিরোধীদের নিশানা করে তিনি বলেন, বাংলা আমূল বদলে গিয়েছে। অথচ অনেকে বাংলাকে অসম্মান করে বেড়ান।  পশ্চিমবঙ্গের নামে গুজব ছড়ানো হচ্ছে। বাংলার নামে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ভুয়ো খবরকে চ্যালেঞ্জ করলেন তিনি। বৃহস্পতিবার ১৫ বছরের শিল্প আইনের খতিয়ান পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, বাংলায় একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে। বাংলায় শিল্পের সম্ভাবনা প্রচুর। পশ্চিমবঙ্গ অত্যন্ত শান্তিপূর্ণ রাজ্য। ব্যবসায়ীদের কাজ করার স্বাধীনতা দিতে হবে। সবকিছুতে সরকারি হস্তক্ষেপ দরকার নেই। এখন ২৪ ঘন্টা ধরে বিদ্যুৎ সরবরাহ হচ্ছে।

তাঁর কথায়, পশ্চিমবঙ্গে ইতিমধ্যে ২ কোটি কর্মসংস্থান হয়েছে। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমেছে। তথ্যপ্রযুক্তিতে এগিয়ে রয়েছে বাংলা। দেউচা-পাচামির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। এদিন তার কথায় উঠে এসেছে বাংলার একাধিক প্রকল্পের কথায়। সেখানে রয়েছে লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রী, শিক্ষাশ্রীর কথা। সবকিছুতে কেন্দ্র হস্তক্ষেপ করে, ব্যবসায়ীদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। নাম না করে এদিন কেন্দ্রকে নিশানা করেছেন তিনি।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! একাধিক পদে চলছে নিয়োগ, জানুন আবেদনের শেষ দিন

‘চন্দ্রিমাকে বিশ্বাস করবেন না’, মমতাকে সতর্ক করেছিলেন তৃণমূলের বর্ষীয়ান নেতারা

‘প্রতি ফোঁটা রক্তের হিসেব নিতে প্রস্তুত হোন’, আওয়ামী লীগ কর্মীদের বার্তা শেখ হাসিনার

গুলিতে মহিলা চিকি‍ৎসকের মৃত্যু: বিজেপি বিধায়কের চার বছরের জেল, ২৫ লক্ষ জরিমানা

‘সাহস থাকলে বিজেপিতে যোগ দিন,’ চন্দ্রিমা-ঋতব্রত-ফিরহাদদের স্পষ্ট বার্তা মমতার

শনি রাতে ইতিহাস লিখতে চায় কানাডা, অভিজ্ঞতাতেই বাজিমাতের আশায় মরক্কো

বঙ্গোপসাগরে আরও জোরালো নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টিতে ভাসবে বাংলা!

স্বামীর পর এবার অন্তর্বর্তীকালীন জামিন পেলেন অপরূপা পোদ্দার

নাটক শেষ! মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে যোগ দিলেন চন্দ্রিমা

‘বিয়ে? যা হবেই না’, কেতন হত্যাকাণ্ডে অভিযুক্ত সিয়ার স্ন্যাপচ্যাট ভাইরাল

তারাতলার ‘সাহসী’ উদ্ধারকারীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রীর, বিপর্যয় মোকাবিলায় ২০০ কোটি বরাদ্দ

বাংলা ধারাবাহিকে আর দেখা যাবে না লিলি চক্রবর্তীকে, কেন অভিমানী অভনেত্রী?

সন্তান জন্মের ২ দিন বাদে তামিলনাড়ুর প্রথম আদিবাসী মহিলা বিচারকের কাণ্ড শুনলে চমকে যাবেন

ফ্রান্স-বেলজিয়াম-নেদারল্যান্ডসে অসহ্য গরমে প্রাণ গেল ৩,৭০০ জনের