ঢেঁড়শ তুলতে গিয়ে ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু চাষির

শুক্রবার ভোরে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে চাষের জমিতে যাচ্ছিলেন নিতাই দাস। আর জিরাটের কালিতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক! বাগানে ঢেঁড়শ তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চাষির। ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বলাগড়ের জিরাটে। অভিযোগ উঠেছে, বিদ্যুৎ দফতরের গাফিলতিতে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে চাষির। কারণ বহুদিন ধরেই তার ছিঁড়ে পড়ে রয়েছে বাগানের। তবুও বিদ্যুৎ সরবরাহ চালু ছিল। তাই গ্রাম বাসীরা চাষির মৃত্যুর কারণ হিসেবে বিদ্যুৎ দফতরের গাফিলতিকে দায়ী করেছে। বর্তমানে বর্ষা ঢুকে পড়েছে দেশে। সময়ের আগেই বর্ষা ঢুকেছে বাংলাতেও। দিন কয়েক ধরেই আকাশের মুখ ভার। আর তাতেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন হুগলির বলাগড়ের জিরাট পঞ্চায়েতের বাসিন্দা নিতাই দাস (৫৩)।

জানা গিয়েছে, শুক্রবার ভোরে প্রতিদিনের মতো সাইকেল নিয়ে চাষের জমিতে যাচ্ছিলেন নিতাই দাস। আর জিরাটের কালিতলায় রাস্তার উপরে ছিঁড়ে পড়েছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। তখনও ভোরের আলো ফোটে নি ঠিকমতো। তাই আধো অন্ধকারে বিদ্যুতের তার চোখে পড়েনি প্রৌঢ়ের। রাস্তা থেকে জমিতে নামার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে আটকে যায় তার সাইকেল। সঙ্গে সঙ্গে শক খান তিনি। কিন্তু সেই সময় এলাকায় কোনও মানুষজন না থাকায় বেশ কিছুক্ষণ ওইভাবেই রাস্তায় পড়েছিলেন তিনি। বিদ্যুতে একেবারে ঝলসে যায় তার বা হাতের কব্জি। ডান পায়ের হাটু ও ডান হাত পুড়ে যায়। এরপর একটু সকাল হতেই তাঁকে পথে পড়ে থাকতে দেখতে পান। এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দফতরে যোগাযোগ করেন। এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, প্রচণ্ড বৃষ্টিতে তাল গাছের পাতা পড়ে তারটি ছিঁড়ে গিয়েছিল। তখনও বিদ্যুৎ চলছিল। আর তাতেই বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান নিতাই দাস। ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। নিতাই দাসের দাদা স্বপন দাস জানিয়েছেন, ‘আমার ভাই প্রতিদিনের মতো আজও জমিতে যাচ্ছিল ভিন্ডি তুলতে। এমন ঘটনা ঘটবে বুঝতে পারিনি। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই এমন ঘটনাটা ঘটেছে। দীর্ঘ দিনের পুরনো তার ছিঁড়ে পড়েছিল বলেই আমার ভাইকে অকালে যেতে হল। চাষ করে সংসার চালাতে হয়। এখন আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে। সরকার যদি কিছু সাহায্য করে তাহলে ভালো হয়।’

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২