এই মুহূর্তে

‘সারাদেশে কৃষকদের আত্মহত্যা চলছে, আগে বাঁচান’, বড়জোড়া থেকে মোদিকে তোপ মমতার

নিজস্ব প্রতিনিধি : সারাদেশ জুড়ে কৃষকদের আত্মহত্যা চলছে, আগে বাঁচান। বড়জোড়া থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এইভাবেই তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় আলুচাষিদের নিয়ে করা মোদির মন্তব্যের জবাব দিয়ে তিনি বলেছেন, বাংলায় কৃষকদের বিমা রয়েছে। ফসল নষ্ট হলে সরকার কিনে নেয়। কিন্তু দেশজুড়ে কৃষকরা নিজেদের শেষ করে দিচ্ছে। সেই দিকে একটু নজর দিন।

মোদি বাংলায় এসে বললেন, আলু সব পচে যাচ্ছে। সরকার কিছু করে না। বিজেপি সব করে দেবে। এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,  এরা কিছু জানে না। আলুচাষিদের বিমা রয়েছে। ১৫টা শস্যের বিমা রয়েছে। এক পয়সাও চাষিদের দিতে হয় না। কারও ফসল নষ্ট হলে সরকার কিনে নেয়। ধান হোক বা আলু। মিথ্যে কথা বলে জ্ঞান না দেওয়ার কথা বলেছেন তিনি। সারাদেশে কৃষকদের আত্মহত্যা চলছে। সেই কৃষকদের আগে বাঁচান। বিজেপিকে সন্তুষ্ট করার জন্য মানুষের ভোট কাটা হচ্ছে। তাঁর অভিযোগ, বিজেপি ধার করে পোস্টার লাগায়। এজেন্সি দিয়ে কাজ করায় বিজেপি। ওদের হাতে প্রচুর টাকা রয়েছে। সেই টাকা ব্যবহার করা হচ্ছে প্রচারের কাজে। দাঙ্গাকারি, চক্রান্তকারি, ব্যাভিচারির দল বিজেপি।

বাংলা নাকি অনুপ্রবেশের কারখানা। এই প্রসঙ্গে দলনেত্রী বলেছেন, মোদি যদি ২০২৪ সালের ভোটার তালিকায় জিতে প্রধানমন্ত্রী হন, শাহ যদি স্বরাষ্ট্রমন্ত্রী হন, এখন সেই তালিকায় অনুপ্রবেশকারী থাকলে দুজনেরই পদত্যাগ করা উচিৎ। সরকার ভেঙে দেওয়া উচিৎ। এসআইআর করা প্রয়োজন হল কেন? বিজেপি মিথ্যাচার করে। ১৯ রাজ্যের মেশিনারি নিয়ে বসে রয়েছে। এরা কিছু জানে না।  আসল কথা বলে না বিজেপি। 

Published by:

Share Link:

More Releted News:

নন্দীগ্রামের ৪৩ তৃণমূল নেতাকে NIA র নোটিশ, ১৭ এপ্রিল হাজিরার নির্দেশ

অভিষেকের হাত ধরে রেজিনগরে বাবরি মসজিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ মইনুল যোগ দিলেন তৃণমূলে

বৈশাখ শুরুর আগেই বঙ্গে তাপমাত্রার পারদ চড় চড়িয়ে বাড়বে, কলকাতায় ৩৭ ও জেলায় ৪০ডিগ্রী

ভোট প্রচারে আসছেন রাহুল-প্রিয়াঙ্কা, একাধিক সভা মুর্শিদাবাদ-মালদা-পুরুলিয়ায়

শিলিগুড়িতে নজিরবিহীন নিরাপত্তা বলয়ে মোদির রোড শো

দৃষ্টি ঘোরাতে নয়া তত্ত্ব হুমায়ুনের, পাল্টা কড়া আক্রমণে ওয়াইসির দল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ