মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন করল বাবা, গ্রেফতার অভিযুক্ত, বাঁকুড়ার কুয়ো থেকে দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল। আর তার জেরে বিয়ের তিন মাসের মধ্যে শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে এসেছিলেন বাঁকুড়ার ভবানী মাল। ভেবেছিলেন বাপের বাড়ি অনেক বেশি নারাপদ। এখান থেকে পরবর্তী জীবন এগিয়ে নিয়ে যাবেন। কিন্তু মেয়ের আগমনে খুশি হননি বাবা এবং সৎমা। কারণ মেয়ে এসে একটি ঘর দখল করে নেয়। সেখানে থাকতে শুরু করেন ভবানী দেবী। ওই ঘর থেকে মেয়েকে উঠে যেতে বলেন বাবা এবং সৎমা। কিন্তু সেই ঘরেই থেকে যান ভবানী দেবী। আর মেয়েকে ওই ঘর থেকে তুলতে না পেরে তাঁকে খুনই করে ফেললেন জন্মদাতা বাবা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আলোড়ন পড়ে গিয়েছে বাঁকুড়া সদর থানার শ্যামপুর গ্রামে। খুনের তদন্তে নেমেছে পুলিশ।

এদিকে স্থানীয় সূত্রে খবর, কিন্তু প্রতিবেশীরা ১৫ দিন ধরে দেখতে পাননি ভবানী দেবীকে। খোঁজ পাওয়া যাচ্ছিল না বিবাহবিচ্ছেদ হওয়া ভবানীর। এবার দিগশুলির জঙ্গলের ভিতর থেকে একটি মৃতদেহ উদ্ধার করে ওন্দা থানার পুলিশ। তখন জানা যায়, ওই মৃতদেহটি ভবানী দেবীরই। তাঁর রহস্যমৃত্যুর তদন্তে নেমে পুলিশের চোখ কপালে ওঠে। তদন্তে উঠে আসে, পারিবারিক কারণে খুন করা হয়েছে ভবানী দেবীকে। আর খুন করেছেন স্বয়ং তাঁর বাবা ঈশান মাল। পুলিশ সূত্রে এই খবর স্থানীয়রা পেতেই চমকে ওঠেন সকলে। এমনটাও যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করেননি।

অন্যদিকে পুলিশ সূত্রে খবর, বিকনা গ্রামে ভবানীর দু’‌বছর আগে বিয়ে হয়েছিল। কিন্তু স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি হয়। তাই বিয়ের তিন মাসের মধ্যে বাপের বাড়িতে ফিরে আসেন যুবতী। তার পর থেকে বাপের বাড়ির দুটি ঘরের মধ্যে একটিতে থাকতেন শুরু করেন ভবানী। আরেকটি ঘরে চার ভাইবোন, বাবা এবং সৎমা থাকতেন। এই নিয়ে বচসা চলছিলই। মেয়ে একা একটি ঘর নিয়ে থাকার জেরে ক্ষোভ তৈরি হয় বাবার। তাই বাবা ঈশান কয়েক বার ঝগড়াও করেছিলেন। যদিও নিজের খাওয়ার জন্য বাবার উপর নির্ভর করেননি ভবানী। একাধিক বাড়িতে পরিচারিকার কাজ করে নিজের জীবন চালাতেন। গত ১৪ ডিসেম্বর থেকে ভবানীকে প্রতিবেশীরা দেখেননি। ২৭ ডিসেম্বর বাঁকুড়া সদর থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়েরি করেন ভবানীকে খুন করা বাবা।

এছাড়া এই অভিযোগ পেয়ে ভবানীর খোঁজে তল্লাশি চালায় পুলিশ। গত ৩১ ডিসেম্বর ওন্দা থানার দিগশুলির জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে পচা গন্ধ পেয়ে স্থানীয় কয়েকজন এগিয়ে দেখেন পরিত্যক্ত কুয়োয়। কুয়োর জলে বস্তাবন্দি কিছু দেখে সন্দেহ হয় তাঁদের। পুলিশকে খবর দিলে ওন্দা থানার পুলিশ গিয়ে কুয়ো থেকে বস্তাটি তোলে। বস্তার মুখ খুলে দেখা যায় পচাগলা ভবানীর দেহ। তখন ভবানীর বাবাকে দফায় দফায় জেরা করা হয়। আর সেই জেরাতেই নিজের দোষ কবুল করেন ঈশান। এমনকী মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন করে তাঁর দেহ বস্তায় ভরে জঙ্গলের মধ্যে কুয়োয় ফেলে দেওয়ার কথাও স্বীকার করেন। আর মেয়ের নিখোঁজ হওয়ার গল্প ফেঁদে থানায় অভিযোগ করেন। যদিও পুলিশ বস্তা–সহ মৃতদেহ এবং ইট উদ্ধার করে। বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, ‘নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্ত চলছে। ভবানীর বাবাকে গ্রেফতার করা হয়েছে।’

চিত্ত যেথা ভয়শূন্য…,বাঁধ টপকে স্কুলের পথে খুদে পড়ুয়ারা, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

কবে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? দিনক্ষণ জানালেন সমাজকল্যাণমন্ত্রী

শ্যামবাজার মেট্রোর নাম বদলে হবে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র স্টেশন, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

সরকারি হাসপাতালে রোগীর খাবারের বরাদ্দ বৃদ্ধিতে সবুজ সংকেত, সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

মাঝ আকাশে এয়ার ইন্ডিয়ার বিমানে বিপত্তি, টার্বুলেন্সে পরে জখম যাত্রীরা

নারকেলডাঙায় বহুতল আবাসনের কার্নিশ থেকে উদ্ধার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ

ক্লাসরুমে নাক ডেকে ঘুমোচ্ছেন শিক্ষক, মোবাইল হাতে মগ্ন খুদেরা, ভাইরাল ভিডিও

বিষ্ণুপুরে কৃষ্ণ মন্দিরের বকুল-বেদীতে লাল চন্দনের পায়ের ছাপ, অলৌকিক কাণ্ড ঘিরে চাঞ্চল্য

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

জোড়া ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত ভেনেজুয়েলা, মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

বিপাকে হুমায়ুন, চেক বাউন্স কাণ্ডে আইনি নোটিস পাঠাল মহমেডান ক্লাব

কাকলিদের অস্বস্তি বাড়িয়ে এনডিএ শিবিরে যোগ দিচ্ছেন না তাহের-খলিলুররা!

তৃষাকে নিয়ে কুরুচিকর মন্তব্য, গ্রেফতার উদয়নিধি স্ট্যালিন