একরত্তিকে আছড়ে ফেলে খুন, ১০ বছরের জেল বাবার

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: জন্মদাতা কতটা নৃশংস হতে পারেন? রাগের বশে নিজের সন্তানকে আছড়ে খুন করার অভিযোগ বাবার বিরুদ্ধে। স্ত্রীয়ের সঙ্গে বচসা থেকেই রাগ। সেই রাগ থেকেই সন্তানকে খুন। অভিযুক্তের নাম সাগর রুইদাস। ২ মাসের সন্তানকে নৃশংসভাবে খুন করার জন্য সাগরকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদন্ডের সাজা ঘোষণা করা হয়েছে। সাজা দিয়েছেন পুরুলিয়া  জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক থার্ড কোর্ট অম্বরীশ ঘোষ।

২০২২ সালের ৪ আগস্টের ঘটনা। ওইদিন সাগরের স্ত্রী নেহারি রুইদাস ২ মাসের ছেলেকে নিয়ে বাপের বাড়ি যেতে চেয়েছিলেন। কিন্তু কোনওভাবেই সন্তানকে নিয়ে যেতে দিতে রাজি ছিল না সাগর। ছেলেকে আটকে রাখছিল সে। সাগরের আপত্তি থাকা সত্ত্বেও নেহারি ছেলেকে নিয়ে যেতে চায়। রাগের বশে নেহারির কোল থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে মাথার ওপরে ঘুরিয়ে আছড়ে ফেলে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এরপরেই টামনা থানায় অভিযোগ দায়ের করেন নেহারি। অভিযোগের ভিত্তিতে সাগরকে গ্রেফতার করে পুলিশ। পরে দোষী সাব্যস্ত হয় সাগর।

খুনের নৃশংসতা শুনে আতঁকে উঠেছেন বিচারকও। ২ মাসের শিশু মানেই একতাল মাংসপিন্ড। আক্রোশের বশে কীভাবে আছড়ে ফেলতে পারল? সেটাই প্রশ্ন। ২ মাসের শিশুকে যে খুন করতে পারে, সে সব ধরনের অপরাধ করতে পারে বলে জানালেন সরকারি আইনজীবী। খুনি যুবক যাতে কোনওভাবেই জামিন না পায় সেদিকে কড়া নজর ছিল আইনজীবীর। নিজের সন্তানকে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল আগেই। এবার ঘোষণা হল সাজাও। ১০ বছর জেলেই থাকতে হবে সাগরকে।

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারগুলির পাশে সরকার, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে হামলায় জড়িত ১০ মাওনেতাকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা