হাওড়ার চামরাইলে মোমের কারখানায় ভয়াবহ আগুন

ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার চামরাইলে মোমের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৩টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাওড়ার (Howrah) চামরাইলে মোমের কারখানার সামনে বিধ্বংসী আগুন দেখতে পান স্থানীয় মানুষজন। মোম দাহ্য বস্তু হওয়ায় দ্রুত সেই আগুন বিধ্বংসী চেহারা নেয়। আগুন ছড়িয়ে পড়ে রাস্তার ধারে থাকা কয়েকটি দোকানে। সকাল সাড়ে ৯টা নাগাদ অগ্নিকাণ্ডের এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করে। পাশাপাশি দমকল বাহিনীকে খবর দেন তাঁরা। খবর ঘটনাস্থলে এসে পৌঁছয় একে একে দমকলের তিনটি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। মোমের কারখানায় শনিবার সকালেও একাধিক শ্রমিক ছিলেন। এদিন আগুন লাগার পর দ্রুত তাদেরকে উদ্ধার করে আনা হয়। চামরাইলে মোমের কারখানার পাশেই পাওয়ার হাউস থাকায় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ।

অন্যদিকে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল বাহিনীর কর্মীরা। এই খবর লেখা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না এলেও অনেকটা নিয়ন্ত্রণে বলে জানা যাচ্ছে। তবে কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তার কারণ এখনও জানা যায়নি। গোটা ঘটনা খতিয়ে দেখছেন দমকলের আধিকারিকরা। বিধ্বংসী অগ্নিকাণ্ডের ফলে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক লাখ টাকার বলে মনে করা হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২