সিঁদুর খেলার সময় প্যান্ডেলে আগুন, বড় বিপদের হাত থেকে রক্ষা করল বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী নবমীর রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। উমার বিদায় বেলায় অঝোর ধারায় নেমেছে বৃষ্টি। চলছে সিঁদুর খেলা। এই বৃষ্টি বড় দুর্ঘটনা থেকে রক্ষা করল পুজো কমিটিকে। দশমীর দিন হঠাৎ পশ্চিম  মেদিনীপুর শহরের যুব সংঘের মাঠে আদি নজরগঞ্জ মহাতাবপুর কালগাং সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির মণ্ডপে আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। বৃষ্টি অন্যদিকে দমকল বিভাগের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গিয়েছে প্যান্ডেলে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। পুজো কমিটির সদস্যরা সঙ্গে সঙ্গেই তৎপরতার সঙ্গে প্রাথমিকভাবে আগুন লাগানোর কাজে হাত লাগান। পুজো উদ্যোক্তারাই জানাচ্ছেন, প্যান্ডেলের একটি অংশ পুড়ে গেলেও আরও বড় বিপদ হতে পারত। তবে  সেই বিপদ এড়ানো গিয়েছে। এক পুজো উদ্যোক্তা ঘটনা প্রসঙ্গে বলেছেন, আগুন লাগার পরেই উপস্থিত সকলে ভয় পেয়ে গিয়েছিল। তিনি জানান আগুন লাগার পর  বৃষ্টি হচ্ছিল এবং দমকলও  দেওয়ার কারণে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

দমকল বিভাগের পক্ষ থেকে অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে। তবে সঠিক কারণ এখনও জানা যায়নি। ঘটনাটি যখন ঘটে তখন মণ্ডপের ভিতরে সকলে সিঁদুর খেলায় ব্যাস্ত ছিলেন। হঠাৎ করে আগুন লেগে যাওয়ার কারণে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায়। তবে মণ্ডপের ভিতর থেকে সকলকে নিরাপদের বের করে আনা হয়েছে। কারও কোনও ক্ষতি হয়নি।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী