ক্যানিংয়ে ভোররাতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০ দোকান, আগুন বারুইপুর থানায়ও

বৃহস্পতিবার ভোরে ক্যানিংয়ের স্টেডিয়াম সংলগ্ন মাতলা ব্রিজ এলাকায় বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভস্মীভূত হয়ে গিয়েছে ১০টি দোকান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে ভস্মীভূত হয়ে গেল ১০টি দোকান। বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিংয়ের স্টেডিয়াম সংলগ্ন মাতলা ব্রিজ এলাকায়। আগুনের জেরে দোকান এবং ব্যবসার সামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ায় চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। কয়েক লাখ টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে ক্যানিংয়ের স্টেডিয়াম সংলগ্ন মাতলা ব্রিজ এলাকায় বাজারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একটি দোকানে আগুন লাগার পর সেই আগুন পর পর দোকানে ছড়িয়ে পড়ে। বাজারে প্রথমে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। এরপর সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ব্যাগ, জুতো ও জামা কাপড়ের দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। খবর দেওয়া হয় ক্যানিং থানায়ও। পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। দমকল কর্মীদের দেড় ঘন্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন দোকানের মালিকরা।

অন্যদিকে বারুইপুরে থানা চত্বরে মজুত রাখা বাজি থেকে বিস্ফোরণ ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেই আগুনে একটি চারচাকা গাড়ি সহ কয়েকটি মোটরবাইক পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে বারুইপুর থানায় (Baruipur Police Station) ঘটনাটি ঘটেছে ।  দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকায় তল্লাশি চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছুইল পুলিশ। সেগুলি বারুইপুর থানায় মজুত করা হয়েছিল। সেই মজুত রাখা বাজি থেকে বিস্ফোররণ ঘটে অগ্নিকাণ্ড হয়।

পুজোর মুখে দুঃসংবাদ, Samsung Galaxy S26-এর দাম বাড়ল ২০ হাজার টাকা

সাগরে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে রবি সকাল থেকেই তুমুল দুর্যোগ, জারি হলুদ সতকর্তা

স্টকহোম থেকে জিতে সুইডেনের সাংসদ হলেন মহারাষ্ট্রের বিজেপি নেতার ভাইঝি, চেনেন তাঁকে?

ফরিদপুরে শুরু, দেশ ভাগে ঠিকানা বদলেছে রামগড়ের ঘটকবাড়ির পুজোর

সকালের জলখাবারে স্বাদ বদল! বানিয়ে নিন মশলাদার পেঁয়াজের কচুরি

লিভারে চর্বি জমছে! জেনে নিন শরীরের এই ৫টি প্রাথমিক লক্ষণ

কেন হলুদ হয় স্নেক প্ল্যান্টের পাতা? এই ৩ উপায়ে গাছ থাকবে সতেজ!

ভিটামিন সি-র ঘাটতি দূর করতে আজই ডায়েটে রাখুন এই ৭টি খাবার

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন