বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ড! আতঙ্কিত রোগীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ছুটির দিন সাত সকালে অগ্নিকাণ্ড। রবিবার সকালে ইউপিএস রুমে (UPS Room) আগুন দেখতে পাওয়া যায়। রোগীর আত্মীয়রা প্রথমে এই আগুন দেখতে পায়। আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

জানা গিয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ সুপার স্পেশালিটি (Bankura Sammilani Medical College Super Specialty) ব্লকে বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখার জন্য আলাদা করে ইউপিএস রুমের ব্যবস্থা রয়েছে। সেখানেই বিপুল পরিমাণ ব্যাটারি রাখা রয়েছে। সেখান থেকেই হাসপাতালে চারদিকে বিদ্যুৎ পৌঁছে যায়। কোনভাবেই যাতে বিদ্যুৎ বিচ্ছিন্ন না হয়ে পড়ে হাসপাতাল সেই দিকে লক্ষ্য রেখেই এই ব্যবস্থা করা হয়েছে। রবিবার ভোর চারটে নাগাদ ওই ইউপিএস রুমেই আগুন দেখতে পান রোগীর আত্মীয়রা। দ্রুত খবর যায় পুলিশ ও দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে দমকলের দুটি ইঞ্জিন। হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনাস্থলে হাজির হয়েছেন। সকলের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ইউপিএস রুমে আগুন লাগার পর বিদ্যুৎ পরিষেবা অব্যাহত রাখার জন্য স্থানীয় বিদ্যুৎ সরবরাহ করে সংস্থাকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, ইউপিএস রুমের বেশ কিছু ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিভাবে আগুন লাগল সেই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে। বর্তমানে পরিষেবা এখন স্বাভাবিক রাখা হচ্ছে। যে আতঙ্ক ছড়িয়েছে, তা স্বাভাবিক হওয়ার চেষ্টা করা হচ্ছে।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ