পিলখানায় প্রোমোটার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি, পিলখানা : হাওড়ার  গোলাবাড়ির পিলখানায় এক প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। মহম্মদ আসলাম নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, উত্তর হাওড়ার পিলখানায় প্রোমোটার খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। ধৃত মহম্মদ ওয়াকিলের বউবাজারের বাড়ির জলের ট্যাঙ্ক থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তল্লাশি অভিযান চালানো হয়েছে ধৃতদের বাড়িতে। সেই অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করা হয়।

জানা গিয়েছে, প্রোমোটারকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় পুলিশ হেফাজতে থাকা রয়েছে ৩জন। আরও ১জনকে গ্রেফতার করেছে পুলিশ। মহম্মদ আসলাম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মেটিয়াব্রুজে হারুন ও রোহিদকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল সে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, গত ২৫ ফেব্রুয়ারি প্রোমোটার শফিক খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। মূল দুই আততায়ী হারুন খান এবং রোহিত হোসেন আশ্রয় দিয়েছিল তারা।মহম্মদ ওয়াকিলের বাড়িতে ওই দুটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি জলের ট্যাঙ্কে লুকিয়ে রাখে। 

হাওড়ার গোলাবাড়ি এলাকায় প্রোমোটারকে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। গুলি করে চম্পট দেয় অভিযুক্তরা। ২৪ ঘণ্টা কাটার আগেই ৩জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত হারুন ও রোহিদ। তাদের কোনো খোঁজ মেলেনি। মহম্মদ বিলালকে জোড়াসাঁকো থেকে  এবং মুন্না ও আরও একজনকে বউবাজার থেকে গ্রেফতার করা হয়েছে। মহম্মদ বিলাল জোড়াসাঁকো এবং অন্যদুজন বইবাজারের বাসিন্দা বলে জানা গিয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা