চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে কমিশনকে বিজেপির দলদাস বলে কটাক্ষ ফিরহাদের

নিজস্ব প্রতিনিধি: নির্বাচন কমিশন বিজেপির দলদাস হিসেবে কাজ করছে। এমন অভিযোগ আগেই তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সুরই শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের গলায়। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চেতলায় আয়োজিত দলীয় অনুষ্ঠানে বিজেপি ও কমিশনকে একযোগে দুষলেন তিনি।

ফিরহাদ হাকিম বললেন, তৃণমূলের কাজ হচ্ছে, ত্রুটিকে তুলে ধরা। কমিশন বিজেপির কথায় দলদাসে পরিণত হয়েছে। বিজেপির হয়ে থ্রেট করছে কমিশন। লজিক্যালভাবে জবাব দিতে চায় দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার ঠিক করবে মানুষের স্বার্থে প্রকল্প চলার বিষয়টি। আয়ুষ্মান ভারত মুখ থুবড়ে পড়েছে। তৃণমূল লড়াই জারি রাখবে। এসআইআর নিয়েও সোচ্চার হয়েছেন তিনি। বলেছেন, কমিশন নোটিফিকেশন দিয়ে ভোটারদের বাদ দিচ্ছে। সাধারণ মানুষকে প্রমাণ কেন করতে হবে, কমিশন প্রমাণ করুক কে ভারতীয় নাগরিক, কে নয়। এদিন অমিত শাহকে মোটাভাই আর হুমায়ূন কবিরকে গাধা বলে সম্বোধন করেছেন ফিরহাদ হাকিম।

অমিত শাহর বাংলার জন্য টার্গেট বেঁধে দেওয়া নিয়েও কটাক্ষ করলেন তিনি। ডাবল ইঞ্জিন শাসিত রাজ্য বাংলা  ভাষায় কথা বলার জন্য আক্রমণ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে ফিরহাদ হাকিম। অভিযোগ করলেন বাংলা ভাষায় কথা বললেই মারধর করা হচ্ছে। এদিন উন্নাওয়ের ঘটনা নিয়েও সরব হলেন ফিরহাদ হাকিম। আর জি করের ঘটনায় যারা হৈচৈ করেছে, তারা উন্নাওয় ধর্ষককে ফুলের মালা পড়াচ্ছে বলে অভিযোগ ফিরহাদ হাকিমের। হুমায়ূন কবিরকে গাধা বলে সম্বোধন করে অভিযোগ করে বলেন, কেউ কেউ সাম্প্রদায়িকতার জিগির তুলে টাকা খেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর কথা বলছে।

Published by:

Share Link:

More Releted News:

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

‘‌বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অপশব্দ ব্যবহার নয়’‌, পানিহাটিতে লাগাম টানলেন অভিষেক

আর্থিক তছরূপ মামলায় টানা ৭ ঘন্টা জেরার পর অবশেষে গ্রেফতার ব্যবসায়ী জয় কামদার

মধ্যমগ্রামে পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ সরকারি কর্মচারীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ