প্রতীক উর কার পরামর্শ নিয়ে চলছেন?‌ রাজ্য–রাজনীতিতে এবার নয়া সংযোজন

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ প্রতীক উর রহমান দলের বিরুদ্ধে বিদ্রোহ করে বিধানসভা নির্বাচনের আগে রাজ্য–রাজনীতিতে সাড়া ফেলে দিয়েছেন। তবে তাতে অস্বস্তি চরমে উঠেছে লালপার্টি সিপিএম এবং তার রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের। রাজ্য রাজনীতিতে এখন এটাই চর্চা। সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় এখন শুধুই তাঁর ছবি, তাঁর নাম। সেই সঙ্গে সিপিএম নেতাদের একাংশ প্রতীক উর রহমানের সমালোচনা করেছেন। আজ, শনিবার সব ঠিক থাকলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন প্রতীক উর। কিন্তু প্রতীক উরকে পথ দেখাচ্ছেন কে?‌ এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে।

এদিকে প্রতীক উর রহমান একদিকে সংখ্যালঘু মুখ। অপরদিকে পরিশ্রমী নেতা। তার উপর সংগঠন ভালই বোঝেন। আর তার সঙ্গে সুবক্তাও। এই প্রতীক উর যখন দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছিলেন তখন একটা আশ্রয় খুঁজে ছিলেন। এখানে আশ্রয় বলতে পথপ্রদর্শক। যিনি সঠিক রাস্তাটা দেখাবেন। আর তখনই সামনে আসেন প্রতীক উরের টিউশন টিচার। নেপথ্যে থেকে যিনি পরামর্শ দিয়ে চলেছেন। আর শিক্ষকের দেখানো পথে পদক্ষেপ করছেন প্রতীক বলে সূত্রের খবর। এমনকী তাঁর পরামর্শেই দলবদল—কাস্তে হাতুড়ি ছেড়ে ঘাসফুল!‌ তারপর নানা সংবাদমাধ্যমের মুখোমুখি হন প্রতীক উর। আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল নিয়ে সিপিএমের অন্দরে আলোচনার সময় বারবার প্রতীক উরের প্রসঙ্গ ওঠে।

অন্যদিকে দিনভর খবরে থাকেন প্রতীক উর রহমান। তবে কোনও সাংবাদিক সম্মেলন না করে। প্রথমসারির সব সংবাদমাধ্যমের প্রতিনিধিকে পৃথক পৃথক সাক্ষাৎকার দিয়েছেন সদ্য প্রাক্তন এই সিপিএম নেতা। তবে সবই এক জায়গায়—একটি ঘরে। তাঁর বক্তব্যও কমবেশি একইরকম। কিন্তু সবার কাছে এক্সক্লুসিভ বাইট। সব চ্যানেলের দর্শক সেটাই দেখতে পাচ্ছেন। এসবই ওই টিউশন টিচারের কৌশল। যা আপাতত সফল। সারাক্ষণ আলোচনায় থেকে প্রাসঙ্গিক কেমন করে থাকা যায় সেটা পাঠ দিয়েছেন তিনি। আর সেই পথে হেঁটে সফল হচ্ছেন প্রতীক উর। এখন দেখার আর কী কী পদক্ষেপ করেন।

এছাড়া পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, খোদ মহম্মদ সেলিমকে ঢোঁক গিলতে হয়েছে প্রতীক উর ইস্যুতে। তবে অহংকারী মেজাজ এখনও রয়েছে। প্রতীক উর ইস্যুতে ঘরে–বাইরে তাঁকেই কাঠগড়ায় তুলছেন কমরেডরা। যা মহম্মদ সেলিমকে চরম অস্বস্তিতে নিয়ে গিয়ে ফেলেছে। আর তার মধ্যেই দিনভর চলল প্রতীক উরের প্রচার। একই কথা নানাভাবে। একাধিক সংবাদমাধ্যমে। এটাই ছিল কৌশলী মিডিয়া ম্যানেজমেন্ট। যার নেপথ্যে রয়েছেন টিউশন টিচার। যাঁর পরামর্শে এগিয়ে চলেছেন প্রতীক উর। তবে নাম একবারও প্রকাশ্যে নিয়ে আসেননি। এরপর তৃণমূল কংগ্রেসে যোগ দিলে আইপ্যাকের পরামর্শে কাজ করবেন বলেই সূত্রের খবর।

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র

পাঁচ বছর আগেই ফুরিয়েছে ভিসায় মেয়াদ, অবৈধভাবে কলকাতায় বাস, গ্রেফতার থাইল্যান্ডের মহিলা

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের

বেকসুর খালাস ব্রিজভূষণ, দিল্লি হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি বজরং পুনিয়ার

প্রবল বৃষ্টিতে বানভাসি কেরলম, মৃতের সংখ্যা বেড়ে ১৫, নিখোঁজ ৭

বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বোমা-বন্দুক! ক্যানিংয়ে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি

পাঁচতলা থেকে পড়ে মৃত্যু মনোবিদের, দুর্ঘটনা নাকি নেপথ্য রয়েছে অন্য রহস্য?

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সুপ্রিম কোর্টেও মিলল না স্বস্তি, অভিষেকের বিদেশযাত্রার মামলা শুনবে কলকাতা হাইকোর্ট

গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

মর্মান্তিক! গাজায় ইজরায়েলের হামলায় নিহত অন্তঃসত্ত্বা, গর্ভ থেকে ছিটকে পড়ল ভ্রুণ