বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন যুবনেতা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন জেলা যুবনেতার বিরুদ্ধে। দিন দুয়েক আগে তাঁকে গ্রেফতার করেছে চাকদহ থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পালাবদলের বাংলায় জেলায় জেলায় তৃণমূল নেতা-কর্মীদের মুখোশ খুলছে। ইতিমধ্যেই কাটমানি, তোলাবাজি, মহিলা সংঘটিত অপরাধে গ্রেফতার হয়েছেন অনেকেই। এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন জেলা যুবনেতার বিরুদ্ধে। দিন দুয়েক আগে তাঁকে গ্রেফতার করেছে চাকদহ থানার পুলিশ। যুবকের নাম গৌরব বিশ্বাস। তিনি এলাকায় বুবাই নামে পরিচিত। বাড়ি চাকদহ শহরের পূর্ব পাড়ে কেবিএম এলাকায়।

পুলিশ সূত্রের খবর, গোপন অভিযান চালিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। গতকাল, শনিবার তাঁকে কল্যাণী আদালতে পাঠানো হয়েছিল এবং ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে কল্যাণী ব্লকের শিমুরালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তেলিপুকুর কালীতলার বাসিন্দা এক ডিভোর্সি মহিলা অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ অনুযায়ী, মহিলার সঙ্গে ফোনে গৌরবের পরিচয় হয়েছিল। এরপর তাঁদের বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবক তাঁর সঙ্গে দিনের পর দিন দেখা করেন, সহবাস করেন। ধর্ষণ করেন। ছবিও তুলে রাখেন। সেগুলো ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মহিলার উপর দিনের পর দিন যৌন নির্যাতন চালায় যুবক। কাউকে জানালে প্রভাব খাটিয়ে মেরে ফেলার হুমকি দেয়। অবশেষে আর অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে থানায় দ্বারস্থ হন মহিলা। যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনা জানাজানি হতেই চাকদহ শহরবাসী গৌরবের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যূবককে গ্রেফতার করে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বউয়ের সঙ্গে চরম বিরোধ, রাশি মিলিয়ে জেনে নিন, আজকে প্রেমের জীবন কার কেমন যাবে?

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?