চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুরুলিয়ায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় এক ছাত্রী-সহ মৃত ৪

নিজস্ব প্রতিনিধি: দুটি পৃথক পথ দুর্ঘটনায় পুরুলিয়ায় মৃত্যু হল এক স্কুল পড়ুয়া-সহ চার জনের। দুই দুর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তিন জনের মৃতদেহ নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভভ দেখান স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানা এলাকার ঝনকা মোড়ের কাছে সড়বড়ি-পাঞ্চেত রাস্তায় একটি পথ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে তিনজন একটি বাইকে চেপে যাচ্ছিলেন। সড়বড়ি থেকে বাড়ি ফিরছিলেন ওই তিন বাইকারোহী। সেই সময় পিছন থেকে একটি ট্রাক এসে তাঁদের পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম যথাক্রমে প্রকাশ বাউরি, বাহাদুর টুডু এবং অজয় ​​মুদি। প্রকাশ বাউরি এবং বাহাদুর টুডু দুজনই পুরুলিয়ার বাইশাড্ডির বাসিন্দা। অন্য আরেকজন অজয় মুদি নিতুড়িয়া থানার কালিয়াসুতা গ্রামের বাসিন্দা বলে গিয়েছেঅন্যদিকে এই ঘটনার পর থেকে পলাতক ট্রাকের চালক ও খালাসি। স্থানীয়রা দেহগুলি রাস্তায় রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনার খবর পৌঁছয় স্থানীয় থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। ঘটনাস্থলে পৌঁছন রঘুনাথপুরের এসডিপিও অজয় গণপতি এবং অতিরিক্ত পুলিশ সুপার( সদর) পিনাকী দত্ত চালক ও খালাসির খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।

অন্যদিকে পৃথক আরেকটি পথ দুর্ঘটনায় শনিবার মৃত্যু হয়েছে একাদশ শ্রেণির এক ছাত্রীর। এদিন সকালে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কে দুর্ঘটনায় প্রাণ হারায় ওই ছাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেলে চেপে ওই ছাত্রী পড়তে যাচ্ছিল সেই সময় রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের কাছে একটি চার চাকার গাড়ি বেপরোয়াভাবে তাঁকে ধাক্কা মারে। ধাক্কার জেরে প্রায় ৫০ মিটার দূরে ছিটকে পড়ে ওই ছাত্রী। তাকে উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে মৃত ওই ছাত্রীর নাম, পিউ বাউরি। ১৬ বছর বয়স তার। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ