চার লেনের রাস্তা নিয়ে জমি জট! ধূপগুড়িতে স্থানীয়দের বিক্ষোভ, হাজির পুলিশ

চার লেনের রাস্তা তৈরিতে জমি জট অব্যাহত। এবার চার লাইনের রাস্তার কাজের জমি মাপতে এসে বাধার মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: চার লেনের রাস্তা তৈরিতে জমি জট অব্যাহত। এবার চার লাইনের রাস্তার কাজের জমি মাপতে এসে বাধার মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বৈদ্যাশ্রম এলাকায়। জানা গিয়েছে এদিন জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তার জন্য জমি মাপতে আসলে গ্রামবাসীরা প্রতিরোধ করে।

ধূপগুড়ি পৌরসভার ১ নং ওয়ার্ড এবং বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বড়াগাড়ির বিদ্যাশ্রম বুথের মল্লিকপাড়ার বাসিন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। এলাকার মহিলা ঝাঁটা হাতে রাস্তায় নেমে পড়েন। তিন ফসলি চার ফসলি জমি দিতে তারা অস্বীকার করেছেন। পাশাপাশি তাদের অভিযোগ জমির দাম নির্ধারিত না হওয়ার আগেই জমি মাপতে আসা হয়েছে। এমনকি স্থানীয় বাসিন্দারা, জমি বন্টনে দালাল চক্রের অভিযোগ তুলেন‌। ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে উপস্থিত হয় ধূপগুড়ি থানার বিরাট পুলিশ আসেন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। এরপর জমিদাতা এবং পুলিশ বাকবতিন্ডায় জড়িয়ে পরে। বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে বিক্ষোভ। ঘটনস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

পরবর্তীতে একই বিষয়ে নতুন করে উত্তেজনা ছড়ায় খলাই গ্রাম এলাকায়। সেখানেও অনিচ্ছুক কৃষকরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী। পুলিশের সঙ্গে বাকবিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনিচ্ছুক কৃষকরা। এলাকায় টানটান উত্তেজনা রয়েছে। এই মুহূর্তে প্রশাসনের উপস্থিতিতে জমি মাপার কাজ চলছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির