রেলে চাকরি পাইয়ে দেওয়ার ‘টোপ’, বড়সড় প্রতারণার চক্র ফাঁস হিন্দমোটরে, গ্রেফতার ৫

রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে প্রতারণা, রয়েছে প্রধানমন্ত্রী মোদির দফতরের চিঠিও, সেই চিঠি দেখিয়েই চলত দেদার লুটপাট, অবশেষে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁদ হল হুগলির হিন্দমোটরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রেলে চাকরি পাইয়ে দেওয়ার টোপ দেখিয়ে প্রতারণা, রয়েছে প্রধানমন্ত্রী মোদির দফতরের চিঠিও, সেই চিঠি দেখিয়েই চলত দেদার লুটপাট, অবশেষে বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁদ হল হুগলির হিন্দমোটরে। যেখানে চাকরি দেওয়ার নামে বাংলার প্রত্যন্ত গ্রামীণ এলাকা এবং ভিনরাজ্যের বহু মানুষের থেকে কয়েক শো কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। রয়েছে একটি অফিসও। অবশেষে জালে অভিযুক্তরা। ইতি মধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত পরিমল মণ্ডল এখনও পলাতক।

তাঁকে খোঁজার চেষ্টা চলছে। পাশাপাশি উদ্ধার হয়েছে প্রধান মন্ত্রীর দফতরের চিঠির ফটোকপি এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে পরিমলের নানা সময়ের ছবি। পুলিশের অনুমান, চাকরি দেওয়ার নামে প্রতারণার ফাঁদে ফেলা মানুষদের মনে বিশ্বাসযোগ্যতা বাড়িয়ে তোলার জন্যেই এসব ছবি পরিমলের অফিসে সাজিয়ে রাখা হয়েছিল। এখন এই চক্রের পেছনে কোনও বড় মাথা আছে কিনা, তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে এই স্বেচ্ছাসেবী সংগঠনের অফিসের সামনে জড়ো হন বহু মানুষ। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে। টাকা ফেরতের দাবি তুলে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপর ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের ভান্ডা ফাটে।

জানা যায়, রেলে চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে এই সংস্থা নানা লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা লুটেছে। অফিসের প্রধান কর্মকর্তা পরিমল মণ্ডল লোকেদের বিশ্বাসযোগ্যতা বাড়াতে বলতেন, ই-শ্রম পোর্টালের মাধ্যমে এখান থেকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়। অফিসে তাঁর সঙ্গে একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর ছবিও টাঙানো ছিল। ছিল কেন্দ্রীয় মন্ত্রকের সই করা নানা চিঠিও। কিন্তু যাঁরা টাকা খুইয়েছেন, তারা পরে বুঝতে পারেন যে, তাঁরা প্রলোভনে পা দিয়েছেন এবং প্রতারিত হয়েছেন। ওই স্বেচ্ছাসেবী সংস্থায় আসলে কোনও কাজ হয় না, এটি একটি প্রতারনা মাত্র। এরপরেই তাঁরা ওই অফিসে চড়াও হন। টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান। পুলিশ বিক্ষোভকারীদর অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত প্রতারক সন্দেহে ৫ জনকে গ্রেফতার করেছে। যদিও মূল অভিযুক্ত পরিমল মণ্ডল এখনও পলাতক। পুলিশ পরিস্থিতি শান্ত করেছে এবং তদন্ত শুরু করেছে।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ