হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার পর হাওড়া পুরসভার নির্বাচনও কী বিশ বাঁও জলে? অন্তত তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ হাওড়া পুরসভার আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলর ইমতিয়াজ আহমেদ আজ, শুক্রবার হাইকোর্টে মামলা করেন। হাওড়া পুরসভার ক্ষেত্রে ডিলিমিটেশন করে একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় ওয়ার্ড। সেই সংখ্যাটি ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করা হয়েছে। যদিও মামলাকারীর অভিযোগ সেই প্রক্রিয়া নিয়ম মেনে হয়নি। তাই আইনি জটিলতা তৈরি হয়েছে।

আরও পডুন: বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

কলকাতা পুরসভার ক্ষেত্রেও একই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছিল সিপিএম। সেই মামলা অবকাশকালীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেল সিঙ্গেল বেঞ্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে সেই নির্দেশের আগে পুরভোট হবে না কলকাতাতে। তখনই আশঙ্কা করা হচ্ছিল হাওড়ার ক্ষেত্রেও এমনটা ঘটতে পারে। আর হলও তাই। আগামী মঙ্গলবার বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে। কলকাতা পুরসভার ভোট আটকে দেওয়ায় সিপিএম ও তৃণমূলের বিরুদ্ধে বারবার তোপ দাগতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তিনি জানিয়েছেন বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করবেন। এর পাশাপাশি তিনি কলকাতা এবং হাওড়া পুরসভাতে কো-অর্ডিনেটর নিয়োগের কথাও বলেছেন। একই কথা বলেছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যও। তবে বিজেপির নেতাদেরই কো-অর্ডিনেটর পদে বসানো হবে বলে সাফ জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাতে সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের