মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুরের উখরুল জেলায় দু’টি যাত্রীবোঝাই গাড়িতে এলোপাথাড়ি গুলি ছুড়ল জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।  ইম্ফল-উখরুল সড়কের নিউ হেভেন এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতদের মধ্যে দু’জন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন। 

পুলিশ সূত্রে খবর,  একটি সুইফ্‌ট এবং একটি বোলেরো পিকআপ গাড়ি ইম্ফলের দিকে যাচ্ছিল। নিউ হেভেন এলাকায় পৌঁছতেই সেগুলি লক্ষ্য করে গুলি চালানো হয়। হামলায় প্রাণ হারান কাপাংখুই আরএস, তাঁর ছেলে হাওলেইলা আরএস, খানমিলা কেইশিং এবং অগস্ট নালুং। প্রথম দু’জন সাংশাক গ্রামের বাসিন্দা। অন্য দু’জনের বাড়ি তাসার গ্রামে। আচমকা এই হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উল্লেখ্য, এই ঘটনার আগেও মণিপুরের অন্য একটি এলাকায় গুলির ঘটনায় প্রাণহানি হয়েছে। কাংপোকপি জেলার তাপহাউ কুকি গ্রাম এবং সেনাপতি জেলার কাইলেনজ্যাং এলাকার কাছে দুই গোষ্ঠীর সংঘর্ষের সময় গুলি চলে। তাতে ৪২ বছর বয়সি এক কুকি মহিলার মৃত্যু হয়। আহত হন আরও দু’জন পুরুষ।

আরও পড়ুনঃ ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

রাজ্যের বিভিন্ন এলাকায় পর পর হিংসাত্মক ঘটনার জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। উখরুলের হামলায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। হামলাকারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা