পরকীয়া সম্পর্কের জের, স্বামী ও প্রেমিকাকে পাকড়াও করলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি ,ফুলবাড়ি: পরকীয়া সম্পর্কের জেরে ফুলবাড়িতে ধুন্ধুমার । স্বামী ও প্রেমিকাকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন স্ত্রী।পরকীয়া সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল শিলিগুড়ি(Siliguri) সংলগ্ন ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর নিচপাড়া এলাকা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল বুধবার। অভিযুক্ত স্বামী ও তাঁর প্রেমিকাকে হাতেনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। অম্বিকানগর নিচপাড়ার বাসিন্দা গুপীনাথ হাজরা(Gupinath Hazra) দীর্ঘ দিন ধরে এক মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে লিপ্ত ছিলেন।

এই নিয়ে এলাকায় এর আগেও একাধিকবার সালিশি সভা বসে এবং তাঁকে সতর্ক করা হয়। অভিযোগ, সামাজিক ও পারিবারিক চাপ সত্ত্বেও তিনি ওই মহিলার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি। ​বুধবার দুপুরে ফুলবাড়ির(Fulbari) মার্ডার মোড় এলাকায় গুপীনাথ ও ওই অভিযুক্ত মহিলাকে একসাথে দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা শুরু হয়। বিক্ষুব্ধ জনতা তাঁদের দু’জনকে আটকে এলাকায় নিয়ে আসেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় এবং অভিযুক্ত দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

​অভিযুক্তের স্ত্রী কল্যাণী হাজরা (Kalyani Hazra)সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন,গত দুই বছর ধরে আমার স্বামী বাড়ির কোনো খরচ দেন না। আমাদের ফেলে রেখে তিনি ওই মহিলার সাথেই অন্যত্র থাকছেন। আমি এই অন্যায়ের উপযুক্ত শাস্তি এবং আইনি বিচার চাই। ​পুলিশ সুত্রে জানা গিয়েছে জনরোষ থেকে অভিযুক্তদের উদ্ধার করে আপাতত থানায় রাখা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ওই এলাকায় পুনরায় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে পুলিশের পক্ষ থেকে কড়া নজর রাখা হচ্ছে।

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

প্রয়াত কিংবদন্তি সুরকার প্যায়ারেলালের স্ত্রী সুনীলা শর্মা, শোকের ছায়া বলিউডে

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের ২৪ ঘণ্টা আগেই ১১ জনের নাম জানিয়ে দিল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?