গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

Share:

নিজস্ব প্রতিনিধি: গাইঘাটার পুলিশি এনকাউন্টার কাণ্ডের তদন্তে নামল সিআইডি। ঘটনার প্রকৃত কারণ জানতে এবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করলেন সিআইডির পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল। দীর্ঘক্ষণ ধরে বিভিন্ন দিক খতিয়ে দেখেন তদন্তকারীরা। তাঁদের সঙ্গে ছিলেন গাইঘাটা থানার আধিকারিক এবং জেলার পদস্থ পুলিশ কর্তারা।

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় পুলিশি গুলিচালনার ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠেছে। কী পরিস্থিতিতে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছিল পুলিশ? এনকাউন্টারের আগে ও পরে ঠিক কী ঘটেছিল? এই সমস্ত বিষয় খতিয়ে দেখতেই তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডির বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছয়। এলাকার বিভিন্ন জায়গা পরিদর্শন করে ঘটনার পুনর্নির্মাণের সূত্র ধরে পারিপার্শ্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেন আধিকারিকরা। উল্লেখ্য, গত লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটায় এক স্কুলছাত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় মৃত ছাত্রীর আত্মীয় প্রহ্লাদ দাসকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তিন দিন পর তদন্তের প্রয়োজনে ধৃতকে নিয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

আরও পড়ুন: গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

পুলিশের দাবি, পুনর্নির্মাণের কাজ শেষ করে ফেরার সময় পুলিশের গাড়ি থেকে নামতে চায় প্রহ্লাদ। গাড়ি থেকে নামার পর আচমকাই সে পুলিশকর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালায়। সেই গুলিতেই মৃত্যু হয় প্রহ্লাদ দাসের। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশি এনকাউন্টার নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। এবার পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দলের ঘটনাস্থল পরিদর্শনের পর তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে। পুলিশের দাবি এবং ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের মধ্যে কোনও অসঙ্গতি রয়েছে কি না, তদন্তে তা-ও খতিয়ে দেখা হতে পারে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী