এই মুহূর্তে




SIR ফর্ম হাতে পাওয়ার পর নথি নিয়ে টেনশন, আত্মহত্যা টোটো চালকের!

নিজস্ব প্রতিনিধি, গারুলিয়া: S.I.R আতঙ্কে আত্মহত্যার ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়ায় ।দাবি পরিবার এবং তৃনমুল নেতা পংকজ দাস -এর।লোন পরিশোধ করতে না পেরে আত্মঘাতী।পাল্টা অভিযোগ বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের।জানা গেছে,গারুলিয়া সোদলাট্যাঙ্ক রোড এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন দীপা মজুমদার ও তার ছেলে পেশায় টোটো চালক ৩২ বছর বয়সী সুমন মজুমদার(Suman Mazumdae)।মঙ্গলবার গভীর রাতে সুমন মজুমদারের ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নোয়াপাড়া থানার(Noapara P.S.) পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে এই টোটো চালকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল গারুলিয়ায়। মায়ের দাবি আর্থিক দেনা ও এস আই আর আতঙ্কে ভুগছিল ছেলে। দিশেহারা হয়ে আত্মহত্যা করে।

নোয়াপাড়া থানার গারুলিয়া পুরসভার(Garulia P.S.) ১২ নম্বর ওয়ার্ডের সোদলা ট্যাঙ্ক রোডের নিত্যানন্দ পল্লী থেকে পুলিশ ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে বুধবার। মৃতের নাম সুমন মজুমদার ( ৩২)। তিনি পেশায় টোটো চালক ছিলেন। সুমনের মৃত্যুর পরেই সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপানউতর। বৃদ্ধা মা-কে নিয়ে নিত্যানন্দ পল্লীতে একটি বাড়িতে তিনি ভাড়া থাকতেন। মঙ্গলবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই যুবক। মৃতের মা দীপা মজুমদার জানান, মঙ্গলবার এসআইআর ফর্ম হাতে পেতেই ছেলে টেনশন করছিল খুবই।

প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ছেলে চিন্তায় ছিল এস আই আর(SIR) নিয়ে। চিন্তাগ্রস্ত হয়েই ছেলে আত্মহত্যা করেছে।স্থানীয় কাউন্সিলর পঙ্কজ দাস বলেন, আর্থিক অস্বচ্ছলতার পাশাপাশি এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন ওই যুবক। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।ঘটনা নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি প্রিয়াঙ্গু পান্ডে বলেন, ওই যুবক ধার-দেনায় জর্জরিত হয়ে পড়ছিল। দু’দিন আগে টোটো বিক্রি করে ছেলেটি দেনা কিছুটা মিটিয়েছে। সুতরাং এসআইআর নিয়ে মৃত্যুর অভিযোগ সম্পুর্ন মিথ্যা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ