শপথের আগেই সিন্ডিকেটরাজকে হুঁশিয়ারি গৌতমের

সোমবার মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন গৌতম দেব। আর সেই মনোনয়ন দাখিল করেই এদিন সিন্ডিকেটরাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারী দিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ১২ ফেব্রুয়ারি ছিল রাজ্যের চার পুরনিগমের নির্বাচন। সেই চার পুরনিগম হল বিধাননগর, চন্দননগর, আসানসোল ও শিলিগুড়ি। ১৪ ফেব্রুয়ারি ছিল সেই চার পুরনিগমের নির্বাচনী গণনা ও ফলাফল ঘোষণার পালা। সেদিনই দেখা যায় চার পুরনিগমই গিয়েছে তৃণমূলের দখলে। শিলিগুড়ি(Siliguri) পুরনিগমে এই প্রথম ক্ষমতায় এসেছে তৃণমূল। ফলাফল সামনে আসতেই তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) জানিয়ে দেন, শিলিগুড়ির মেয়র হবেন গৌতম দেব(Gautam Deb)। সেই মতো সোমবার, অর্থাৎ এদিন মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। আর সেই মনোনয়ন দাখিল করেই এদিন সিন্ডিকেটরাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারী দিলেন তিনি। সাফ জানালেন, ‘শিলিগুড়ি পুরনিগমে কোনও দালালরাজ চলবে না। কেউ সেন্ডিকেট করতে চাইলে দাঁড়িয়ে থেকে তা গুঁড়িয়ে দেওয়া হবে।’ 

মেয়র হিসেবে গৌতম দেবের নাম ঘোষণা হয়ে গেলেও সরকারি প্রক্রিয়া অনুযায়ী মেয়র পদের জন্য নির্বাচন হয়ে থাকে। সোমবার মেয়র পদে নির্বাচনের জন্য সেই কারণেই নতুন করে মনোনয়নপত্র(Nomination) জমা করেছেন গৌতম দেব। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গৌতম দেব বলেন, ‘শিলিগুড়ি পুরনিগমের কোনও দালাল চক্র চলবে না। কেউ সিন্ডিকেট করতে চাইলে আমি দাঁড়িয়ে থেকে তা গুঁড়িয়ে দেবো পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে। আমি কাউকে ভয় পাই না, টেন্ডার(Tender) প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে এটা মুখ্যমন্ত্রী চান। কেউ যদি দুর্নীতি করতে চায় তাদের জেলের ভেতরে পাঠিয়ে দেব। কোনও এজেন্সি কাজ নিয়ে ফেলে রাখতে পারবে না। কাজ শেষ হলে কাজের গুণগত মান পরীক্ষা করে সঠিক সময়ে পেমেন্ট(Payment) দেওয়া হবে। কাজ ভালো না হলে বরাত প্রাপ্ত সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হবে।’  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা