ক্লাবের মাঠে নারী পুরুষ বৈষম্য, নিন্দায় নাগরিক সমাজ

রাতে মাঠে পুরুষের প্রবেশে অনুমতি থাকলেও মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা। মেদিনীপুরের এক ক্লাবের এমন 'ফতোয়া' ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিবেদক: রাতে মাঠে পুরুষের প্রবেশে অনুমতি থাকলেও মহিলাদের প্রবেশে নিষেধাজ্ঞা। মেদিনীপুরের এক ক্লাবের এমন ‘ফতোয়া’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

পশ্চিম মেদিনীপুরের রাঙামাটি এলাকার ডায়মন্ড স্পোর্টিং ক্লাবের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত মাঠে থাকতে পারবেন কেবল পুরুষ। কিন্তু, নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত মহিলারা মাঠে থাকতে পারবেন সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত, এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত মহিলারা মাঠে থাকতে পারবেন সন্ধ্যা ৭ টা পর্যন্ত। ক্লাবের এমন বিজ্ঞপ্তিতে নারীর প্রতি বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির প্রকাশ পেয়েছে বলে সরব হয়েছেন অনেকে। নারী পুরুষের সমানাধিকারের কথা বলা হয় আধুনিক সময়ে। কিন্তু কী ভাবে মেদিনীপুর শহরের একটি ক্লাব এমন নোটিশ দিতে পারে তা দেখে অবাক হচ্ছেন এলাকার তরুণীরা।

মেদিনীপুরের বাসিন্দা এক তরুণী এই মাঠে এসেছিলেন। কিন্তু বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকা নির্ধারিত সময়ে তাঁকে মাঠ ছাড়তে হয়। তিনি প্রশ্ন তোলেন, নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হলেও বাস্তব পরিস্থিতি কি সে কথা বলে? অন্যদিকে কেন এমন বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে, তা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সাফাই, একটু রাত হলেই অতীতে মাঠে অন্য রকম পরিস্থিতি তৈরি হত! তাই বাধ্য হয়ে এই নির্দেশিকা জারি করা হয়েছে। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের দিকে অভিযোগের আঙুল তুলেছে ক্লাব কর্তৃপক্ষ। একইসঙ্গে এই নির্দেশ যাতে ঠিকমত পালন করা হয় সেজন্য ক্লাবের দ্বারা  নিয়োজিত লোক প্রতিদিন মাঠে নজরদারি চালাবেন বলে জানানো হয়। আর খোদ বাংলার বুকে এমন নির্দেশিকা ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। নিন্দায় সরব হয়েছে নাগরিক সমাজও।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২