ভারত-পাক যুদ্ধ পরিস্থিতিতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘোজাডাঙা: ভারত -পাক যুদ্ধ পরিস্থিতিতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে কড়া নিরাপত্তা। সেনাবাহিনীর উপর ভরসায় আশ্বস্ত সীমান্তবাসী।ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হতেই পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। এরই মধ্যে বসিরহাট মহকুমার গুরুত্বপূর্ণ সীমান্ত ঘোজাডাঙায়(Ghojadanga) নজরদারি চলছে উচ্চক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরায়(CCTV) । একই সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তের সুন্দরবনের জল সীমান্ত সহ বিভিন্ন এলাকায় কড়া প্রহরায় প্রশাসন। পাশাপাশি ভারত-পাক যুদ্ধে ভারতীয় সেনাদের একের পর এক সাফল্যে গর্বিত ভারত বাংলাদেশ সীমান্তের মানুষ।

যদিও এই সীমান্ত পাকিস্তান-সংলগ্ন নয়, তবু পূর্বাঞ্চলীয় সীমান্তকে জঙ্গি অনুপ্রবেশ ও নাশকতা ঠেকাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। জঙ্গি অনুপ্রবেশ রুখতে ‘সীমান্ত রক্ষী বাহিনীর কড়া নজরদারি শুরু। সূত্র অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত ঘোজাডাঙা দিয়ে কোনও রকম জঙ্গি অনুপ্রবেশ না ঘটে, সেজন্য তৎপর জওয়ানরা। রাতে অতিরিক্ত টহল, সন্দেহজনক ব্যক্তিদের উপর নজরদারি চলছে। যুদ্ধের হুঙ্কারে সারা দেশ উত্তেজিত থাকলেও দেশের প্রতিটি সীমানায় যখন গ্রামের মানুষ বলে যে, “সেনারা আছেন, আমরা নিরাপদে ঘুমাতে পারি”—তালেই বোঝা যায়, জনমানসে কতটাই না দৃঢ় আস্থা আর বিশ্বাস বিরাজমান। এই বিশ্বাসই ভারতের সামগ্রিক প্রতিরক্ষা মনোবলকে আরও দৃঢ় করবে বলে মনে করছেন অনেকে।

তবে যুদ্ধের সময় শুধু সীমান্ত নয়, গোটা দেশই হয়ে ওঠে একযোগে প্রতিরোধ গড়ে তোলার মঞ্চ। বসিরহাটের(Bashirhat) ঘোজাডাঙা সীমান্তে সেনা ও সাধারণ মানুষের যে সহাবস্থান ও পারস্পরিক আস্থার চিত্র ফুটে উঠেছে, তা নিঃসন্দেহে দেশপ্রেম ও সাহসিকতার এক উজ্জ্বল উদাহরণ। শুধু সেনাবাহিনী নয় সীমান্ত পাড়ের এপার বাংলার মানুষজন রাত জাগছে সেনাবাহিনীর সঙ্গে। যাতে শত্রুরা ঢুকে পড়তে না পারে এদেশে।

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২