নিজের বাড়িতে খুন গৃহবধু, চঞ্চল্য গোবরডাঙ্গায়, গ্রেফতার দেওর

Share:

নিজস্ব প্রতিনিধি ,গোবরডাঙা: খাটের নিচ থেকে চাদরে মোড়ানো রক্তাক্ত , মুখ থ্যাতলানো মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে গোবরডাঙ্গার সাহাপুর এলাকায়। পুলিশ জানিয়েছে প্রায় ১১বছর আগে স্বামী নিখোঁজ হয়ে যাওয়ার পর মৃত মিঠু দত্ত(Mithu Dutta)(৪৩) তার দুই ছেলেকে নিয়ে গোবরডাঙ্গার এই বাড়িতে থাকতো। কয়েক বছর আগে মুম্বাইয়ে থাকা তার দেওর প্রদীপ দত্ত স্ত্রী ও দুই সন্তানকে রেখে গোবরডাঙ্গার এই বাড়িতে থাকতে শুরু করে।

মৃতার দুই ছেলে সোমবার রাত থেকে মাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। তবে তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে খাটের নিচ থেকে চাদরে মোড়ানো অবস্থায় রক্তাক্ত দেহ বাড়ি থেকে উদ্ধার হয়। ঘটনাস্থলে গোবরডাঙা থানার(Gobardanga P.S.) পুলিশ এসে দেহ উদ্ধার করে। পুলিশ খুনের ঘটনায় মৃতার দেওর সহ তার দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করছে । দেওরকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ। দুই ছেলে দাবি করে তারা যখন বাড়িতে ছিল না সেই সময় তাদের কাকা মাকে খুন করেছে। কিন্তু কেন খুন করল দেওর বৌদিকে তার উত্তর জানতে পুলিশ তদন্ত করছে।

স্থানীয় প্রতিবেশীদের বক্তব্য ১১ বছর আগে মৃত মিঠু দত্তের স্বামী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তার সেই নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে বিশেষ কোনো উদ্যোগ নেয়নি তার স্ত্রী। এখন প্রতিবেশীদের অনুমান তার স্বামীকেও পরিকল্পিতভাবে খুন করেছিল তার ভাই। দাদার নিখোঁজের ঘটনার পর যে থাকতে শুরু করে দেওর। পাড়া প্রতিবেশীরা সবাই বিষয়টি জানতো। এবার ওই গৃহবধূ খুন হওয়ার পর প্রতিবেশীদের একটাই দাবি, খুনি দেওরের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রত্যেকের অভিযোগ দাদাকেও ১১ বছর আগে খুন করেছিল এই ভাই পরিকল্পিতভাবে। দুটি খুনের বিচার হোক।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ