গোবরডাঙ্গায় সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Share:

নিজস্ব প্রতিনিধি,গোবরডাঙ্গা: সুপারি গাছ থেকে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেড়গুম বেলতলা এলাকায়। মৃত বছর উনচল্লিশের সাইফুল গোলদার (Saiful Goldar) গোবরডাঙ্গার ঝনঝনিয়ার বাসিন্দা। মঙ্গলবার সকালে সুপারি পারতে উঠে সুপারি গাছ  (Betel Nut Tree)ভেঙে নিচে পড়ে গুরুতর জখম হন। পরিবারের তরফে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় হাবড়া থানার (Habra P.S.) তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার বিকেলে দেহের ময়নাতদন্ত করানো হবে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে (Barasat Hospital)। এরপর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ওই সুপারি গাছে সাইফুল এর আগেও একাধিকবার উঠে সুপারি পেড়েছেন। কিন্তু এদিন গাছটি নরম হয়ে যাওয়ায় তা ভেঙে যায় আর নিজের ভারসাম্য রাখতে না পেরে ভাঙ্গা গাছের সঙ্গে নিচে পড়ে যান সাইফুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত সাইফুল সোমবার ব্রাহ্মণপাড়ায় ওই বাড়িতে এসে সুপারি কেনার জন্য দরদাম করে গিয়েছিলেন। এরপর মঙ্গলবার সকালে এসে এসে গাছের মাথায় চড়ে যখন সুপারি পাড়ছিলেন সেই সময় গাছটি মাঝখান থেকে ভেঙে গেলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সুপারি গাছটা প্রায় ৭০ ফুট লম্বা ছিল। স্থানীয় ভিলেজ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। পরবর্তীকালে গোবরডাঙ্গা থানাকে  (Gobardanga P.S.)খবর পাঠানো হয়। মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য নিয়ে গিয়েছে।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২