ফিক্সড ডিপোজিটের নামে কোটি টাকার প্রতারণা, বিক্ষোভে সামিল ৪০০-র বেশি গ্রাহক

Share:

নিজস্ব প্রতিনিধি,গোপালনগর: ফিক্সড ডিপোজিটে বেশি সুদের লোভ দেখিয়ে প্রায় ৪০০ জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে গোপালনগর থানার(Gopalnagar P.S.) আকাইপুর এসবিআই গ্রাহক সেবা কেন্দ্রের (CSP) মালিক বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে। অভিযোগ, গ্রাহকদের কাছে কোনও ব্যাংক-স্বীকৃত কাগজপত্র না দিয়ে শুধুমাত্র স্ট্যাম্প পেপারে সই করিয়ে মোটা অঙ্কের টাকা নেন তিনি। গোপালনগর থানার পাল্লা এসবিআই শাখার সামনে ক্ষোভ উগরে দেন কয়েকশো মহিলা গ্রাহক। তাদের দাবি,কেউ ৪ লাখ, কেউ ৫ লাখ, আবার কেউ বা ১০ লাখ টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করেছিলেন।

কিন্তু টাকা তুলতে গেলে সিএসপি মালিক বিকাশ সমাদ্দার(Bikas Samaddar) টাকা ফেরত দিতে অস্বীকার করেন।ঘটনার পর ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা পাল্লা শাখায় অভিযোগ করলেও কোনও সুরাহা মেলেনি বলে দাবি তাঁদের।এ বিষয়ে পাল্লা এসবিআই শাখার ম্যানেজার শুভনীল মৌলিক জানান, “যারা ওই সিএসপিতে টাকা রেখেছেন, তাঁদের কাছে কোনও বৈধ ব্যাংক কাগজপত্র নেই। তবে বিকাশ সমাদ্দারের বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের কাছে এফআইআর দায়ের হয়েছে।” পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এত মানুষের টাকা আত্মসাৎ কি করে হল তা জানতে সমস্ত নথি খতিয়ে দেখছে পুলিশ।

আমানতকারীদের অভিযোগ ,বিকাশ সমাদ্দার বাড়িতে নেই। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমানতকারীরা ব্যাংকে গেলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে যখন সবাইকে একে একে ডাকা হবে তখন তাদের কথা শোনা হবে। উপরন্ত আমানতকারীদের থেকে সাদা কাগজে স্বাক্ষর করানো হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে আমানতকারীরা ক্ষোভে ফেটে পড়েন। প্রত্যেক আমানতকারী দাবি তারা যে টাকা জমা দিয়েছেন সেই টাকা ফেরত ব্যাংককে দিতে হবে। কেউ ১০ লক্ষ টাকা, কেউ ১ লাখ টাকা ,কেউ ৩ লাখ টাকা, কেউ ৫০০০০ বা ৪০ হাজার টাকা এইরকম বিভিন্ন ধরনের পরিমাণের টাকা জমা দিয়েছেন ওই পলাতক এজেন্টকে।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে