একুশের সভায় না থাকতে পেরে চোখে জল গৌতমের

তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট ২১ জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশে সারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি গৌতম দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট ২১ জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশে সারীরিক অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি গৌতম দেব। বৃহস্পতিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের মঞ্চে জোড়াফুল শিবিরের প্রথম সারির প্রায় সব নেতা উপস্থিত ছিলেন। কিন্তু উপস্থিত থাকতে পারেননি রাজ্যের শাসকদলের এই নেতা। আর তার জন্য মনোকষ্টে ভুগছেন তিনি। ঘরে বসে টিভিতে দেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষণ দিতে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা করছেন সেই দৃশ্য দেখে জল গড়িয়ে পড়েছে উত্তরবঙ্গের এই নেতার চোখ দিয়ে।

বৃহস্পতিবার ধর্মতলায় যখন মমতার সভা ঘিরে লাখ লাখ মানুষের জমায়েত, তখন সমাবেশে উপস্থিত থাকতে না পেরে বাড়িতে ছিলেন গৌতম দেব। এদিন কান্না ভেজা চোখে তিনি বলেন ‘আমার রাজনৈতিক জীবনে এই প্রথমবার ২১ জুলাইয়ের অনুষ্ঠানে থাকতে পারলাম না৷ ২১ জুলাই আমাদের কাছে একটা আবেগ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে৷ তিনি আমার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন৷ আপাতত বাড়ি থেকে সমস্ত কাজ করতে বলেছেন৷ তাঁর নির্দেশমতো কাজ করছি৷ আমি এখানে থাকলেও মনটা ২১ জুলাইয়ের মঞ্চেই রয়েছে।’

উল্লেখ্য প্রায় মাসখানেক ধরে দিল্লিতে এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন গৌতম দেব। সম্প্রতি শিলিগুড়ির বাড়িতে ফিরেছেন তিনি। বাড়িতে ফেরার পর ধর্মতলায় ২১ জুলাইয়ের সমাবেশে আসারও ইচ্ছে ছিল। কিন্তু চিকিৎসকরা তাঁর আবেদন মেনে নেননি। চিকিৎসকরা এই রাজনীতিককে জানিয়ে দেন, তাঁর শারীরিক অবস্থা অনুযায়ী ধর্মতলায় ভিড়ের মধ্যে যাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে বাড়িতে কাটাতে হয় তাঁকে। এদিন তিনি আরও বলেন, ‘এ বার যেতে পারলাম না। আশা করছি, সামনের বার যেতে পারব।’

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী