ডিজিটাল যুগে আজ ব্রাত্য পুরোনো আবেগের ‘গ্রিটিংস কার্ড’

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া:রাত পোহালেই ইংরেজি নববর্ষ। তবে ডিজিটাল যুগে আজ ব্রাত্য পুরোনো আবেগের গ্রিটিংস কার্ড(Greetings Card)। একসময় ছোট থেকে বড় সকলেই এই কার্ড কিনতে অধীর অপেক্ষায় থাকতো। বর্তমানে পসড়া থাকলেও নেই ক্রেতার ভিড়। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মুখ ফিরিয়েছে গ্রিটিংস কার্ড থেকে।তারা জানাচ্ছেন, বর্তমান প্রজন্মে মোবাইল এবং হোয়াটসঅ্যাপের(What’s App) মাধ্যমে চলে বর্ষবরণের আন্তরিক শুভেচ্ছা পাঠানোর পালা। সেক্ষেত্রে আজ পকেটে পয়সা থাকলেও দোকানে নেই গ্রিটিংস কার্ড কেনার মানুষদের ভিড়(Crowd)। দোকানদাররা জানাচ্ছেন, আগে দিনরাত এক হয়ে যেত গ্রিটিংস কার্ড লিখতে বা ডিজাইন করতে।

বর্তমানে ডিজিটাল(Digital) যুগ আসার পরেই এখন গ্রিটিংস কার্ডের চাহিদা কমেছে। তবে তারা আশাবাদী আগামী দিনে অর্থাৎ দু একদিন পর থেকে বিক্রি বাড়বে। তার কারণ বিদ্যালয় এর কাছে দোকানগুলি সাজানো হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের নববর্ষের শুভেচ্ছা বন্ধুদের জানাতে কার্ড কিনবে। কিন্তু তবুও চাহিদার ক্ষেত্রে রয়েছে বড় শূন্যতা। সবটাই চলে গিয়েছে মুঠোফোনে। অন্যদিকে,কয়েক লক্ষ টাকার ব্যাংক জালিয়াতিতে সর্বস্বান্ত বহিরগাছির মানুষজন।লক্ষ লক্ষ টাকার ব্যাংক জালিয়াতিতে নিঃস্ব হয়ে গেল কতগুলো পরিবার।জানা যায় , নদিয়ার আড়ংঘাটার সলুয়া গেটপাড়া গ্রামের অনুপ সরকার তার স্ত্রী লাভলী সরকারের নামে ২০২১ সালে নদিয়ার বহিরগাছির পুরনো বাজারে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র অর্থাৎ CSP চালু করে। চালু করার পর থেকেই আস্তে আস্তে গ্রাহকের সংখ্যা বাড়তে থাকে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের CSP হওয়ায় মানুষ নির্ভয়ে টাকা লেনদেন করতে থাকে।

বেশ কিছুদিন সবকিছু ঠিক ঠাক চলার পরেই আসতে আসতে সমস্যায় পরতে থাকে গ্রাহকরা। অভিযোগ টাকা জমা দিলে কোনো রিসিভ দিতো না, রিসিভ চাইলে বলতো লিংক নেই। এক বার ফিঙ্গার প্রিন্ট দেবার পরেও আবারো ফিঙ্গারপ্রিন্ট দিতে বলতো, ব্যাংকের পাশ বই আপটুডেট করে দেবার কথা বললেই লিংক নেই মেশিন খারাপের দোহাই দিয়ে এড়িয়ে যেতো। টাকা জমা বা তোলার পরে গ্রাহকদের মোবাইলে কোনো ম্যাসেজ ঢুকতো না। অভিযোগ করলে নানান অজুহাত দিয়ে বুঝিয়ে দিতো গ্রাহকদের। সব কিছু দেখার পরে, আসতে আসতে গ্রাহকদের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে।সেই সময় নিজের বিপদ বুঝতে পেরে গত অগাষ্ট মাসের শেষের দিকে গ্রাহকরা এসে দেখে CSP তে তালা বন্ধ। অনুপ সরকার CSP বন্ধ করে ৯৫ জন গ্রাহকের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে । গ্রাহকদের আরো অভিযোগ সি এস পি তে টাকা জমা দিলে সেই টাকা ব্যাংকের খাতায় জমা না করে অনুপ সরকার নিজের পকেটে ঢুকিয়েছে ।

শুধু তাই নয়, গ্রাহকরা যে টাকা তুলতে যেত তার থেকে অনেক বেশি টাকা অনুপ সরকার তুলে নিতো। এই ভাবেই জালিয়াতি করে গ্রাহকদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে পালিয়েছে । গচ্ছিত সব টাকা হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে গ্রাহকরা। জানা যায় ,টাকার শোকে বহিরগাছির বিশ্বনাথপুরের যুবোশেখর সেন নামে এক ব্যাক্তির উচ্চ রক্তচাপ হয়ে যায় ।তার পরেই তার মৃত্য হয়। টাকা আদায় এবং অনুপ সরকারের শাস্তির দাবিতে তারা আড়ংঘাটা পুলিশ ফাঁড়িতে এসে কার কত টাকা খোয়া গেছে তার তালিকা লিখিত আকারে জমা দিয়ে গেছে। সব হারিয়ে দিশেহারা হয়ে দল বেঁধে তারা সলুয়া গেট পাড়ার অনুপ সরকারের বাড়িতে গিয় বাড়িতে কাওকে না পেয়ে ওই বাড়ি যাতে কেও ক্রয় না করে তার অনুরোধ পত্র ওই বাড়িতে গেটে দিয়ে যায়। অনুপ সরকার শুধু বহিরগাছির সাধারণ মানুষ দেরকেই পথে বসান নি সঙ্গে পথে বসে দিয়ে গেছে তার স্ত্রী লাভলি সরকারকেও। সন্তানকে নিয়ে কোথায় যাবে কোথায় থাকবে সেই ভেবেই দিশেহারা তার স্ত্রী। তাদের টাকা ফেরত এবং অনুপ সরকারের কঠোর শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বহিরগাছির মানুষজন।

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ