হবিবপুরে গরু পাচার করতে এসে গ্রেফতার বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: গরু পাচার করতে এসে গ্রেফতার এক বাংলাদেশি। রবিবার ধৃতকে মালদা জেলা আদলতে পেশ করা হয়।ধৃত বাংলাদেশির নাম রুবেল(Rubel) (৩৬)। বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার অকৈলপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু পাচারের ছক কষেছিল। স্থানীয় বাসিন্দারা হবিবপুর থানা(Habibpur P.S.) পুলিশকে ঘটনার খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে এক তরুণকে ধরে ফেলে পুলিশ। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পারে, ধৃত বাংলাদেশি কয়েকজন সঙ্গীকে নিয়ে গরু পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল।

বাকিরা পালিয়ে গেল সে ধরা পড়ে যায়। ধৃত বাংলাদেশি কতদিন এই গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে,জমিতে কীটনাশক স্প্রে করার সময় ঘটল মর্মান্তিক ঘটনা। হঠাৎ করে অসুস্থ হয়ে জমিতেই লুটিয়ে পড়ে মৃত্যু হল বছর ৪০শের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার তুলসীডাঙ্গা এলাকায়। জানা গেছে, মৃত ব্যক্তির নাম সঞ্জয় সাহা। বাড়ি তুলসীডাঙ্গা এলাকায়।

পরিবার সূত্রে খবর, এদিন তিনি তার কাকার সাথে জমিতে কীটনাশক স্প্রে করছিলেন। কিন্তু অর্ধেক জমিতে স্প্রে করার পর হঠাৎ করেই সঞ্জয় অসুস্থ হয়ে জমিতেই লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

PNB-র ৬৮০ দিনের ফিক্সড ডিপোজিট স্কিমে মিলবে ৭.৬৫% পর্যন্ত সুদ

মাত্র ৫ মিনিটে তৈরি করুন রাজকীয় স্বাদের মিষ্টি মালাই স্যান্ডউইচ

ভোটার কার্ডে ভুল! ফের বাড়ি বাড়ি যাবে বিএলও, নির্দেশ কমিশনের

সময়ের আগেই পাঠান মেসেজ, হোয়াটসঅ্যাপে এল নতুন ফিচার

বিড়ি নাকি সিগারেট, কোনটা বেশি ক্ষতিকারক? জানুন

প্রকৃতির কোলে লুকিয়ে থাকা নির্জন কুগতি, ঘুরে আসুন এই অফবিট ঠিকানায়

পুরুলিয়াতে অভয়ারণ্য! সরেজমিনে পরিদর্শন করলেন বনমন্ত্রী

‘প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী হাসিনাকে আমাদের হাতে তুলে দেবে ভারত,’ দাবি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির