কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে হাবড়া শহরবাসীর

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: কুকুরের আতঙ্কে ঘুম উড়েছে শহরবাসীর। হাবড়া শহরে রাতভর একটি পাগল কুকুরের কামড়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখনো পর্যন্ত কুকুরটি অন্তত ৩২জন সাধারন মানুষদের কামড় দিয়ে আহত করেছেন। তাদের চিকিৎসা হয় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে(Habra General Hospital) ।গুরুতর জখম অবস্থায় দুজনকে রেফার করা হয় কলকাতায়। কুকুরের ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষের কাছে লাঠিই যেন এখন একমাত্র ভরসা। আহতদের দেখতে হাসপাতালে হাজির পৌরপ্রধান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার দেশবন্ধু পার্ক, হিজলপুকুর , হাবড়া-১ ও ২ নম্বর গেট,স্টাফ কোয়ার্টার ,হাবড়া বাজার(Habra Market),স্টেশন এলাকাতে। পাশাপাশি পাগলা খেপাটে কুকুরটি রাতে থানাতেও(Police Station) ঢুকে গিয়েছিল। তবে থানায় থাকা অন্য কুকুরের সঙ্গে তার একপ্রস্ত মারামারিও হওয়ার পর সে পালিয়ে যায়। কুকুরটি ধরার জন্য খবর দেওয়া হয় পশুপ্রেমী সংস্থার কর্মীদের।

যদিও বেশ কিছুক্ষণ পাগল কুকুরের(Dog) পেছনে ছোটাছুটি করেও কুকুরটিকে বাগে আনতে পারেননি তারা । ফলে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে আছে হাবড়া শহর জুড়ে। কুকুরের ভয়ে আতঙ্কিত সাধারণ মানুষদের লাঠি হাতে ঘরের বাইরে বেরোতে হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২