এই মুহূর্তে

হাবড়ায় টিসি’র জন্য প্রধান শিক্ষক মাথাপিছু ৩০০ টাকা করে নিচ্ছেন, থানায় অভিযোগ অভিভাবকদের

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ায় টিসি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ অভিভাবকদের।হাবড়া(Habra) জুনিয়র বেসিক স্কুলের প্রধান শিক্ষক ও তৃণমূলের জেলা শিক্ষক সেলের সভাপতি ইন্দ্রনীল মিত্রর(Indranil Mitra) বিরুদ্ধে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার নাম করে মাথা পিছু ৩০০ টাকা তোলার অভিযোগ উঠেছে। অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হিজল পুকুর এলাকার ওই প্রাথমিক স্কুলে।

একাধিক অভিভাবক হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছেন। অভিযোগ, টাকা না দিলে টিসি দেওয়া হচ্ছে না, রশিদও দেওয়া হয়নি। টাকা দিতে না পারায় বহু পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া আটকে রয়েছে।এছাড়াও টিসিতে সাল ভুল, নামের গরমিল ও শিক্ষকদের স্কুলে অনিয়মিত উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।

হাবড়ার পৌরপ্রধান (Habra Municipality Chairman)নারায়ণ চন্দ্র সাহা জানান, টিসির জন্য টাকা নেওয়ার কোনও নিয়ম নেই। বিজেপি নেতা দেবজ্যোতি দাম এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন। তবে অভিযুক্ত প্রধান শিক্ষক সব অভিযোগ অস্বীকার করেছেন।এখন প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন অভিভাবকরা। এই অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।অভিযুক্ত প্রধান শিক্ষক উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার তৃণমূল টিচার সেলের সভাপতি।ডিসেম্বর মাসেই দায়িত্ব পেয়েছেন।এই টাকা নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বুধবার অভিভাবকরা স্কুলে এসে ব্যাপক বিক্ষোভ দেখান।

তাঁরা প্রধান শিক্ষককে না পেয়ে স্কুলের গেটে তালা দিয়ে দেন। হাবড়া পুরসভার চেয়ারম্যান দাবি করেছেন বিষয়টি নিয়ে তদন্ত হবে যদি দোষী প্রমাণিত হয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই স্কুলের অভিভাবকদের দাবি নিয়মিত প্রধান শিক্ষক স্কুলে আসেন না। ফলে প্রয়োজনীয় কাজে এসে অভিভাবকদের প্রায়ই ফিরে যেতে হয়। স্কুলের এই টাকা তোলার বিষয় প্রকাশ্যে আসতেই গোটা বিষয়টি অস্বীকার করেছেন স্কুলের শিক্ষিকারা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

আউশগ্রামে ভোটার তালিকায় ‘বিবেচনাধীন’ কলিতা মাজিকে প্রার্থী করল বিজেপি, প্রশ্ন তুলল তৃণমূল    

‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

কলকাতায় শুরু তুমুল ঝড়-শিলাবৃষ্টি, বাড়িমুখো অফিস যাত্রীদের চরম দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যে ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সহ চার জেলায় জারি লাল সতর্কতা

সাহিত্যসম্রাটের পরিবারের সদস্যকে প্রার্থী করল বিজেপি, ‘‌বঙ্কিম দা’‌ ড্যামেজ কন্ট্রোলে কৌশল

আবার মমতা বনাম শুভেন্দু, পরাজয়ের ভয়ে দুই আসনে প্রার্থী করল বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ