রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

Share:

নিজস্ব প্রতিনিধি ,হাবড়া: রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ। উত্তাল হাবড়া হাসপাতাল।রোগী মৃত্যু ঘিরে চিকিৎসা গাফিলতির অভিযোগ। বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল(Habra Hospital) । চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে মৃতের বাড়ির লোক ও প্রতিবেশীরা হাসপাতালে বিক্ষোভ দেখান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে।কয়েকদিন আগেই নবনির্বাচিত হাবড়ার বিধায়ক দেবদাস মণ্ডল হাবড়া হাসপাতাল পরিদর্শন করে উন্নত চিকিৎসা পরিষেবার নির্দেশ দিয়েছিলেন। এবার সেই হাসপাতালের বিরুদ্ধেই উঠল চিকিৎসায় গাফিলতির অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অনুরাগ মিস্ত্রি(Anurag Mistiri)। নয় বছরের ওই বালক গত ১৯ জুন জামাই ষষ্ঠী উপলক্ষে মসলন্দপুরের ঘোষপাড়া এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার রাতে আচমকা সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকেরা প্রথমে দক্ষিণ চাতরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। ওই বালকের শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। মৃত শিশুর পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে।

মৃত নাবালকের বাবা গোপাল মিস্ত্রি(Gopal Mistiri) জানান, সুস্থ ছেলেকে বিনা চিকিৎসা এভাবে মরতে হল। আর যেন কারোর কোল খালি না হয়। রোগীর পরিবারের তরফ থেকে রেফার করে দেওয়ার কথাও বলা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু সে বিষয়ে কান দেয়নি চিকিৎসকরা বলেও অভিযোগ। ছেলেকে হারিয়ে এখন তাই বিচার চাইছেন এই অসহায় বাবা। মৃত শিশুর পরিবারের লোকেরা হাসপাতালে বিক্ষোভ দেখান। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, চিকিৎসায় কোনও গাফিলতি হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ধুলিয়ানে বজ্রপাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪ আহত ৩৫, গুরুতর জখম ১০

বন্ধ হচ্ছে রুশ-ইউক্রেন যুদ্ধ? পুতিনের মন্তব্যে জোর জল্পনা

‘ডিজে বাজানো’ মন্তব্য মামলা, অভিষেকের গলা মেলানোর অনুমতি পেল সিআইডি

সোনারপুরে ময়লা ফেলার ভ্যাটে ব্যাগ থেকে মৃতদেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ইলেকট্রিক শক দিতে হবে, সংসদে দাবি বিএনপি নেত্রীর

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সমাজমাধ্যমে কদর্য মন্তব্য, যুবককে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ

তৃণমূলের কর্মীদের ধরে রাখতে কালীঘাটে নিজের বাড়িতে ‘জনতার দরবার’ বসাচ্ছেন মমতা

ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, তদন্তে পুলিশ

১ জুলাই থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম, জেনে নিন কতটা প্রভাব পড়বে আপনার পকেটে?

‘১০ হাজার অনুপ্রবেশকারীকে ফেরত পাঠিয়েছি’, বিধানসভায় দাবি শুভেন্দুর

‘২০২১ সালে নির্বাচনের পর ৫৭ জন খুন হয়েছিলেন’, ভোট পরবর্তী হিংসা নিয়ে খোঁচা মুখ্যমন্ত্রীর

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ, বিক্ষোভে উত্তাল হাবড়া হাসপাতাল

নামী প্রযুক্তি সংস্থার ২১ হাজার কর্মীর চাকরি খেয়ে নিল কৃত্রিম বুদ্ধিমত্তা

রানাঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সহ ১১ জন কাউন্সিলরের পদত্যাগ