হাবড়ার নিখোঁজ তিন ছাত্রীকে শান্তিপুর থেকে উদ্ধার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার কামিনী কুমার গার্লস হাই স্কুলের নিখোঁজ তিন ছাত্রী উদ্ধার হল নদীয়ার শান্তিপুর থানা(Shantipur P.S.) এলাকা থেকে।তারা শান্তিপুরের রাস দেখার জন্য বেরিয়েছিল বলে প্রাথমিকভাবে পুলিশকে জানিয়েছে। পাঁচদিনের মাথায় তাদের উদ্ধার করল হাবরা ও অশোকনগর থানার পুলিশ। পরীক্ষা না দিয়ে শুধুমাত্র রাস দেখার জন্যই কি বেরিয়েছিল ঐ তিন কিশোরী ? তা নিয়েই উঠছে প্রশ্ন ।এবিষয়ে শান্তিপুরের এক যুবক তাদের সহযোগিতা করেছিল বলে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম রাকেশ রায়(Rakesh Roy)। তাকে বুধবার পেশ করা হয় বারাসত আদালতে।অষ্টম শ্রেণীর তিন ছাত্রী পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়। চার দিনেও মেলে না খোঁজ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাবড়া এলাকায়। নিখোঁজ ছাত্রীরা হল মাম গাইন (১৩), সিমরন প্রজাপতি (১৪) ও স্নেহা দেবনাথ (১৪)। প্রত্যেকেই হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী।

প্রত্যেকেই চলতি মাসের ১ ডিসেম্বর স্কুলে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয়। তবে তারা পরীক্ষা দেয়নি এবং আশ্চর্যজনকভাবে উধাও হয়ে যায়। স্নেহার বাড়ি অশোকনগর থানা এলাকায়, মাম ও সিমরনের বাড়ি হাবড়ায়। পরিবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন। পুলিশ তদন্তে নেমে মোবাইল ট্র্যাক করে তিন ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়, মঙ্গলবার রাতে হাবড়া থানা(Habra P.S.) নিয়ে আসে,পরিবারের পক্ষ থেকে প্রশাসনের ধন্যবাদ জানান। পরিবারের কাছ থেকে জানা যায় রাস মেলা উপলক্ষে বেরিয়েছিল ৩ বান্ধবী । পথ ভুলে যাওয়ার কারণে ফিরতে পারেনি বাড়িতে। এমনই কথা জানা গেল এক ছাত্রী বাবার কাছ থেকে। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR