Loading live market data...
Loading active stocks...
Connecting...

হাবড়া পুলিশের জালে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফসিরাপ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বাংলাদেশ পাচারের আগে হাবড়া পুলিশের জালে উদ্ধার বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ(ফেনসিডিল)। আটক দুই পাচারকারী সহ একটি ছোটহাতি গাড়ি।গোপন সূত্রে খবর পেয়ে, হাবড়া থানার(Habra Police Station) পুলিশ হাবড়া গৌড়বঙ্গ রোডের জমিদার বাড়ি গেট এলাকায় হানা দেয়।সেখানেই একটি ছোট হাতি গাড়িতে করে নিষিদ্ধ কাফ সিরাপ বাংলাদেশ পাচার হচ্ছিল।

সেই সময় গাড়িটি দাঁড় করিয়ে পুলিশ তল্লাশি চালাতেই গাড়ি থেকে মেলে নিষিদ্ধ কাফ সিরাপ।হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে কাফ সিরাপ গুলোকে উদ্ধার করা হয়।গাড়ির চালক এবং খালাসিকে আটক করা হয় পুলিশের পক্ষ থেকে। উদ্ধার হাওয়া কাফ সিরাপগুলো ৯৬০ পিস রয়েছে, এমনটাই জানা গিয়েছে হাবড়া থানা পুলিশ সূত্রে। ক্রমাগত বাংলাদেশ(Bangladesh) সীমান্ত দিয়ে ফেনসিডিল কাপ সিরাপ পাচার করার চক্র সক্রিয় হয়ে উঠছে। এ নিয়ে বিএসএফের ভূমিকা যথেষ্ট সমালোচনার মুখে গিয়ে দাঁড়াচ্ছে। লাগাতার অভিযানে ধরা পড়ছে এই ধরনের কাফ সিরাপ।

অন্যদিকে,বারাসত – ব্যারাকপুর রোডে(Barasat -Barrackpore Road) গাছের ডাল ভেঙে গুরুতর আহত হয় এক সাইকেল আরোহী।ঘটনাটি ঘটে বারাসাত ব্যারাকপুর রোডে টালি খোলা এলাকায়।এলাকাবাসীর অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো সত্বেও কোনরকম সাহায্য করেনি এই বিষয় নিয়ে।প্রায় দিন গাছের শুকনো ডাল ভেঙে পড়ে রাস্তার ওপর।আজকেও সন্ধ্যেবেলায় হঠাৎই গাছের একটি শুকনো বড় ডাল ভেঙে পড়ে এক সাইকেল আরোহীর উপর।গুরুতর অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয়েছে বারাসত হাসপাতালে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের