শতাধিক উনুন তৈরি করে রান্না পুজোয় শামিল হয় হাজার হাজার মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: একটা সময় এলাকায় ভয়ংকর ভাবে কলেরা দেখা যায়। তাতে অনেকে মারা যায়। একপ্রকার এলাকায় মহামারীর আকার ধারণ করে। ভয় পেয়ে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়।এমন সময় এক মুসলমান রমনীর স্বপ্নাদেশ হয়। স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে সেই জলে পুকুর পাড়ে হিন্দু -মুসলিম সবাই একসঙ্গে মিলে রান্না করে খেলেই মিলবে রোগ মুক্তি। শোনা যায় স্বপ্নাদেশের কথা শুনে তখন গ্রামে যে কয়টি পরিবার তখন থেকে গিয়েছিল তারা এভাবেই রান্না করে খাওয়া-দাওয়ার পর রোগ মুক্তি পেয়েছিলেন। পুকুর পাড়ের কাছেই থাকা মন্ডল বাড়ির শিব মন্দিরে এলাকার বাসিন্দারা সেই সময় থেকে পুজো শুরু করেন।

অবশ্য সেই মন্দির এখন বারোয়ারী শিব মন্দির হিসেবেই পরিচিত। কয়েক বছর আগে পর্যন্ত শতাব্দী প্রাচীন এই রান্না পুজা(Ranna Puja) ও উৎসবে সামিল হতেন মুসলিমরাও ।তবে এখন পুজো উপলক্ষে হওয়া মেলা ও সমাগমে হাজির হলেও বর্তমানে হিন্দুদের মধ্যেই যথেষ্ট উৎসাহ রয়েছে এই পুজা ঘিরে । অনেকে পুরনো শিব মন্দিরে মানত করেন অনেকের সেই মানত পুরন হয়েছে জানালেন আমাদের । তবে এখনো অনেকে পুকুরের জল নিয়ে বাড়িতে নিরামিষ রান্না করে খান । প্রায় দুশো বছর ধরে একইভাবে এই রান্না পুজো হয়ে আসছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার ফুলতলা মণ্ডলপাড়া(Mandalpara) এলাকায়।

প্রতিবছর অঘ্রাণ মাসের অমাবস্যার পর চাঁদ দেখা গেলে তারপর প্রথম সোমবার এই পুজো হয়ে থাকে। দিনদিন পুজোর জাকজমক বেড়েই চলেছে। এখন আর তা পাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। আশেপাশের বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ শামিল হয় এই রান্না পুজায়। পুজো উপলক্ষে এলাকায় বসে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর। অনুষ্ঠানকে ঘিরে সারাদিন ধরে চলে বহু মানুষের সমাগম ও উৎসব।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা