হাবড়ায় নেশামুক্তি কেন্দ্রে রহস্যমৃত্যু,ধৃত ৭, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, হাবড়া: উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার একটি নেশা মুক্তি কেন্দ্রে মাঝবয়সী ব্যক্তির রহস্য মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। গ্রেফতার করা হয়েছে সাত জন অভিযুক্তকে। ধৃতদের পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার পেশ করা হয় বারাসত আদালতে(Barasat Court)।পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মৃত্যুঞ্জয় দাস(৫৪), বাড়ি হাবড়ার(Habra) বেলগড়িয়া এলাকায়। অভিযোগ দু’দিন আগে হাবড়ার বামিহাটি এলাকার একটি নেশা মুক্তি কেন্দ্রে(Rehabilitation Center) ভর্তি করা হয় তাঁকে। দুই দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বাবুর।২২ তারিখ দুপুরে পরিবারের কাছে ফোন করে জানানো হয়,তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং দ্রুত হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে পৌঁছাতে বলা হয়।

কিন্তু পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে জানতে পারেন আগেই মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের। অভিযোগ, সেই সময় তড়িঘড়ি আধার কার্ড দিতে চাপ দেওয়া হয় পরিবারের ওপর বলে অভিযোগ।মৃতের পরিবারের আত্মীয়রা নেশা মুক্তি কেন্দ্রের কর্তাদের জিজ্ঞাসা করায় তারা কোনও স্পষ্ট উত্তর দেয়নি। যদি পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে থাকে, তবে কেন আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি?সন্দেহ আরও ঘনীভূত হয় রিহ্যাব সেন্টারের সিসিটিভি(CCTV) ফুটেজ দেখার পর।

পরিবারের অভিযোগ, ফুটেজে দেখা যায় মৃত্যুঞ্জয়ের হাত-পা গামছা দিয়ে বাঁধা ছিল,মুখে কাপড় গোঁজা এবং গলায় ফাঁস দেওয়ার মতো দৃশ্য।এই ছবি সামনে আসতেই ঘটনাটি ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়।ঘটনাটি নিয়ে রিহ্যাব সেন্টারের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও মন্তব্য করতে অস্বীকার করে।এরপরই মৃতের পরিবার হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।অভিযোগের ভিত্তিতে পুলিশ রিহ্যাব সেন্টারের সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেফতার করেছে। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী