Loading live market data...
Loading active stocks...
Connecting...

স্ত্রী ও মেয়েকে খুন করে হাবড়া থানায় আত্মসমর্পণ অভিযুক্তের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাবড়া: বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর খাসপুর গ্রামে স্ত্রী মৌসুমী পাল(২৮) ও মেয়ে সৌমিলি পাল(৮) কে মঙ্গলবার সন্ধ্যায় খুন করে বুধবার সকালে হাবড়া থানায়(Habra P.S.) হাজির হন অভিযুক্ত।পুলিশ জানিয়েছে ,অভিযুক্তর নাম সঞ্জীব পাল।পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর অন্য এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক নিয়ে সঞ্জীব পাল ও তার স্ত্রী মৌসুমী পালের মধ্যে অশান্তি চলছিল।সেই অশান্তি চরম আকার ধারণ করে মঙ্গলবার রাতে।

রাতে স্ত্রী মৌসুমী পালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পরবর্তীতে মেয়েকে গলা টিপে খুন করে অভিযুক্ত সঞ্জিব পাল।হাবড়া পুলিশের পক্ষ থেকে বাদুড়িয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে।স্ত্রী কন্যা সন্তানকে দা দিয়ে কুপিয়ে খুন করে স্বামী।জানা গেছে,উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার রামচন্দ্রপুর (Ramchandrapur)গ্রাম পঞ্চায়েতের খাসপুর গ্রামের(Khaspur Village) ঘটনা। বছর ৩৫ এর সন্দীপ পাল দীর্ঘদিন ধরে স্ত্রী মৌসুমী পালের সঙ্গে পারিবারিক দাম্পত্য কলহ গন্ডগোলের জেরে দুজনের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।

এই নিয়ে একাধিকবার সালিশি সভা বসলেও কোন সমাধান সূত্র পাওয়া যায়নি। বুধবার ভোররাতে স্বামী সন্দীপ তার স্ত্রী মৌসুমী ও বছর ৮- এর কন্যা সন্তান সৌমিলি পালকে খুন করে ভোরবেলায় আত্মসমর্পণ করে হাবড়া থানায় । এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শশুর সন্ন্যাসী পাল ও শাশুড়িকে আটক করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ধৃত সন্দীপ পাল পুলিশকে জানায় তার মেয়ের আগামীকাল শুক্রবার জন্মদিন ছিল।

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর